Author: বিনোদন ডেস্ক

‘ডোন্ট কেয়ার’ স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান এই অভিনেত্রী। সমকালীন নানা বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন শ্রীলেখা। পাশাপাশি ব্যক্তিগত ভালো লাগা-মন্দ লাগা নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। এসব অনুভূতি প্রকাশ করতে ফেসবুককে বেছে নেন এই অভিনেত্রী। ২৫ সেপ্টেম্বর ছিল শ্রীলেখার বাবার মৃত্যুবার্ষিকী। কিন্তু অজানা কারণে দিনটির কথা বেমালুম ভুলে যান এই অভিনেত্রী। তািই বিষয়টি নিয়ে আফসোসের শেষ নেই তার। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা তার বাবার একটি ছবি পোস্ট করে সে কথাই জানিয়েছেন। বাবাকে হারানোর পর অর্ধেক মরে গেছেন শ্রীলেখা, এমন মন্তব্য করে এই অভিনেত্রী…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনা চলছিল ভোটার তালিকা নিয়েই। অবশেষে নির্বাচন কমিশন প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। এতে জায়গা পেয়েছেন মোট ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল। এখন সব নজর ৬ অক্টোবরের দিকে, যেখানে এই ভোটাররাই নির্ধারণ করবেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। প্রাথমিক তালিকায় বাদ পড়লেও ঢাকার ১৫ ক্লাবের কাউন্সিলররা শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কারণ দেখিয়ে এসব ক্লাবকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া…

বিস্তারিত

একযোগে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। মুক্তির আগেই ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতুহল তৈরি হয়। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য আনন্দের খবর হচ্ছে, একই দিনে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবির পরিচালক পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। আরও অভিনয় করেছেন শন…

বিস্তারিত

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী অধিবেশন শুরু হবে নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)। ড. মুহাম্মদ ইউনূস দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এই ভাষনে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে অধ্যাপক ইউনূস বিশ্ব সম্প্রদায়কে জানাবেন বলে বৃহস্পতিবার (২৫…

বিস্তারিত

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে। বিচারের মুখোমুখি থাকা সত্ত্বেও তিনি (শেখ হাসিনা) ভারতে বসে উস্কানিমূলক ও অস্থিতিশীল বক্তব্য দিয়ে চলেছেন। ন্যায়বিচারের জন্য অন্তর্বর্তী সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।’ নিউইয়র্কে বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে…

বিস্তারিত

টেলিভিশন ও মঞ্চনাটকের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক নাটক ‘লাল জমিন’র অসামান্য সাফল্যের পর এবার তিনি নিয়ে এসেছেন নতুন নাটক ‘গোধূলি বেলায়’। আজ (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’ প্রেক্ষাগৃহে  মঞ্চস্থ হবে নাটকটি। মোমেনা চৌধুরী রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা। নাটকটি সম্পর্কে মোমেনা চৌধুরী বলেন, ‘জীবনের এই গোধূলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া-পাওয়া থাকে না। প্রয়োজন হয় শুধু একজন ভালো বন্ধুর, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেয়া যায়।’ তিনি আরো বলেন, ‘সাধারণত নাটক বেইলি রোড কিংবা শিল্পকলায় মঞ্চস্থ হলেও…

বিস্তারিত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় চার জোড়া (৮টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১ থেকে ৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আন্তঃনগর…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয়।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচির’ ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব যুব কর্মসূচি’র চেয়ারপারসনকে উচ্চ পর্যায়ের এই যুব বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, পঁচাশি বছর বয়সে এসে আজকের আলোচ্য বিষয় ‘অন্তঃপ্রজন্মীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করা’-এর গভীরতা আমি অনুভব করছি। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবশক্তির অসাধারণ ক্ষমতা। তারা…

বিস্তারিত

ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেই  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেওয়া হয়। যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে, বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে দুই দেশের অবস্থান ক্রমেই তীব্র হয়ে উঠছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে বেইজিং। এ তালিকায় থাকলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না। চীনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান…

বিস্তারিত

বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টি করা জরুরী মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, ‘আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানিনির্ভর। পাকিস্তান থেকে সিমেন্টের কাঁচামাল আমদানিতে ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়ানো দরকার।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানিনির্ভর। বিশেষ করে লাইম স্টোন…

বিস্তারিত