- হরমুজে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
- র্যাবের অভিযানে ১.৬৫ লাখ লিটার তেল উদ্ধার
- রাজশাহী মেডিকেলে হামে আক্রান্ত হয়ে ৫০ শিশুর মৃত্যু
- ভেঙে দেওয়া হলো ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ, সভাপতি এখন তামিম
- ফার্মগেটে বাসের চাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
- ইরানে না চালালেও লেবাননে হামলা চলবে : ইসরায়েল
- আ.লীগের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস
- তফসিল ঘোষণা, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট
Author: ‘আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালিতে টোল আদায়ের অভিযোগে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া তিনটি পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করছে—এমন খবর পাওয়া যাচ্ছে। তিনি ইরানকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। আরেক পোস্টে তিনি বলেন, তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরানের আচরণ ‘খুবই বাজে ও অসম্মানজনক’ এবং এটি দুই দেশের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়। শেষ পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সহযোগিতা করুক…
দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করা অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এদিন সারাদেশে ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয় এবং মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস দমনসহ সব ধরনের…
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বৃহস্পতিবার (৯ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস। হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে,…
নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এদিন বুলবুল পূর্বাচল মাঠ পরিদর্শন করে বিসিবিতে ফিরেই শুনেন তিনি আর সভাপতি নেই। ফলে তিনি তাৎক্ষণিক চলে যাওয়ার পরই বিসিবিতে এডহক কমিটির সভাপতি হিসেবে প্রবেশ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১.অ্যাডহক কমিটির বাকি সদস্যরা কারা? অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা সবশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের…
রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সিকান্দার ফরাজী। প্রত্যক্ষদর্শী কাজী ফয়সাল জানান, লাব্বাইক পরিবহনের একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দরজা ভেঙে গেলে চালক মামুন সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বেলা একটার পর তাঁকে মৃত…
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের ভ‚খÐে হামলা চালানো হবে না। তবে ইরানে বন্ধ করা হলেও লেবাননে হামলা চলবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে বলে বৃটিম সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। বিবৃতিতে সতর্ক করে দিয়ে এও বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের (যুদ্ধবিরতি) লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। সকাল নিউজ/এমএ
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়। বিলটিতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাÐ নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছিল। পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার…
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদের এই আসনগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ৬ এপ্রিল কমিশনের সভায় এ বিষয়ে আলোচনা শেষে আজ আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দায়ের করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ইসি…
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ’ ও ‘আইনগতভাবে অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে নিজেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক’ ও ‘অবৈধ’ আখ্যা দিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ চেয়েছেন তিনি। গতকাল (৭ এপ্রিল) এনএসসি বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান আমিনুল। তিনি দাবি করেন, গত ৫ এপ্রিল প্রকাশিত এনএসসির তদন্ত প্রতিবেদনের কোনো আইনগত ভিত্তি নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ছিল স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন। আমিনুল জানান, ওই নির্বাচন পরিচালনার…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক স্বস্তির আভাস মিলেছে। দীর্ঘদিনের উত্তেজনা ও অনিশ্চয়তার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে, ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের আস্থাও। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৩০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম কমেছে প্রায় ১৬.৫ শতাংশ, যা এখন ৯৩.৮০ ডলারে লেনদেন হচ্ছে। যদিও এই পতনের পরও সংঘাত শুরুর আগের তুলনায় দাম এখনো তুলনামূলক বেশি—ফেব্রুয়ারির শেষদিকে যেখানে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্ব…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
