Author: নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের সময়ে আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসির ডায়ালগের (সিপিডি) সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘যে প্রতিষ্ঠান মানুষের মানবাধিকার সংরক্ষণ করতে পারে না, এমন একটি নখন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখতে চাই না।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ সংক্রান্ত বিভিন্ন অংশীজনের সঙ্গে নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে। সরকারকে উদ্দেশ্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ভবিষ্যতে কোনো মেরুদণ্ডহীন ভালো মানুষকে এই কমিশনে বসিয়ে দেবেন না। যারা সৎ ও সাহস করে সরকারের…

বিস্তারিত

সাত দিনের মাথায় দেশে আবারো ভূমিকম্প হয়েছে। শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়। এ নিয়ে চলতি মাসে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এ…

বিস্তারিত

দল নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘আর বসে থাকার সময় নেই। বিএনপিকে যারা ভালোবাসেন তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। কারণ, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই বিভ্রান্ত না হয়ে দেশ ও দেশের বাইরে সবাইকে ঐক্য গড়ে তুলতে হবে।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্টুরেন্টের বলরুমে তাকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন দুলু। এ সময় দুলু আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে প্রবাসীদের…

বিস্তারিত

দীর্ঘ অপেক্ষার পর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুয়া পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বান্ধব’। আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র। এক পরিত্যক্ত শিশুকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন একটি শিশুর বেড়ে ওঠা ও জীবন-সংগ্রামের গল্পই চলচ্চিত্রটির কেন্দ্রবিন্দু। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। ‘বান্ধব’-এ অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা নয়, একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। পুরো যাত্রাটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি দর্শকরা ছবিটি…

বিস্তারিত

চলতি মৌসুমে উড়তে থাকা রিয়ালের জয়রথ থামল লজ্জাজনক এক হারে। যেখানে এই মৌসুমে একটি ম্যাচও হারেনি জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ। সেখানে লজ্জার হার হতবাকআর হতাশায় ডুবিয়েছে রিয়াল ভক্তদের। শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জাভি আলোনসোর দলকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যা ঘটেনি ৭৫ বছরেও। ওয়ান্দা মেত্রোপলিতানোয় নগর প্রতিদ্বন্দ্বীদের পেয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। ঘরের মাঠে এই জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। একটি করে গোল করেন রবিন লে নরম্যান্ড, আলেক্সান্ডার সরলথ এবং বদলি হিসেবে নামা আন্তোনি গ্রিজম্যান। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলার। ম্যাচের ১৪…

বিস্তারিত

ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়েছে ৩৬ জনে। আহত ৫ শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ৮ শিশু, ১৬ নারী এবং ১২ জন পুরুষ রয়েছেন। এছাড়া ৫০০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন বলেও জানান তিনি। এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নেতাকর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রা শেষে উপজেলার শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে এ সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওলামা দল পাটগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল মালেক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন ওলামা দলের জেলা শাখার আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান…

বিস্তারিত

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে জনিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ না হই, গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হই, আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে।’ তিনি বলেন, ‘জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে। একটি কথা, সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ।’ শনিবার বিকালে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এদিন ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির…

বিস্তারিত

শুধু ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যখন ইসরাইল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায়বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলায় ভাষণ শুরু করেন তিনি। এ সময় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ংকর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি- চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয়…

বিস্তারিত

প্রেম আর ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন নীরব থাকলেও, এবার নাকি বিয়ের গোপন প্রস্তুতি শুরু করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়তে পারেন শ্রদ্ধা। প্রেমিক লেখক রাহুল মোদিকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জাবতী অভিব্যক্তিতে দেখা যায়।…

বিস্তারিত