Author: বিনোদন প্রতিবেদক

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ফেরত দিতে তাঁর দীর্ঘ সময়ের সহচার্য নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাঙালি জাতিসত্তার অমর নাট্যজন সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রর পক্ষে বৃহস্পতিবার ডাকযোগে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে এসব মূল্যবান সামগ্রী সংরক্ষণ করা হবে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়। শিহাব উদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঞ্চ নাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়াও নোটিশ প্রাপ্ত অন্যরা হলেন মো. কামরুল হাসান,…

বিস্তারিত

অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছেলেরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চ্যাম্পিয়ন হলে কোচ হিসেবে ছোটন প্রথমবার পুরুষ দলকে শিরোপা উপহার দেবেন। সাফ অনূর্ধ্ব-১৭ বিভাগে বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। আর তা হতে পারে ছোটনেরই শিক্ষায়। নতুন সাফল্যের খাতায় নাম লেখাতে পারবেন কি না এখন তারই অপেক্ষা। শক্তিশালী পাকিস্তানকে সেমিফাইনালে হারানোটা নিংসন্দেহে আনন্দের। বিশেষ করে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলেও ফেবারিট ভারতের বিপক্ষে পাকিস্তান যে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তাতে কিছুটা হলেও ভয়ে ছিলেন ছোটনের শিষ্যরা। ভয়কে জয় করলেও গোলের ব্যবধান এত কম হলো কেন, সেটাই আক্ষেপ। গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কা…

বিস্তারিত

এতো সহজ সম্ভাবনা ভাগ্যের কড়া নাড়ে কালেভাদ্রে। আর সেই সহজকেই কঠিন করে তোলে আমাদের ক্রিকেটাররা। কোটি কোটি মনে বেদনা জাগিয়ে স্বপ্নকে কবর দেয়। এমনটি অবশ্য নতুন নয়; তবে ক্রিকেটের ইতিহাসে এতোটা পথ পাড়ি দিয়েও যে, এখনো নিজেদের সক্ষমতা নিশ্চিত করতে পারেনি এমনকি ক্রিকেটপ্রেমীদের নূন্যতম আস্থায় আসেনি সেটিই চরম হতাশার। বিশেষ করে ব্যাটারদের যাচ্ছেতাই পারফর্মেন্স, উদাসীনতা এবং আত্মবিশ্বাসহীন খেলা অশাহত করছে ‍ক্রিকেট ভক্ত-অনুরাগীদের। ১১ রানে হেরে এশিয়া কাপের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। অথচ, ম্যাচের সমীকরণটা ছিল খুবই সহজ। ২০১৬ এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১৩৬ রান। এর চেয়ে ঢের বেশি রান এই এশিয়া কাপে এই মাঠেই তাড়া…

বিস্তারিত

কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে, তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে।’ তিনি বলেন, ‘দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে। এ পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর চাওয়ার উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। এ ছাড়া দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি…

বিস্তারিত

যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সারের সংকট আছে বলা হচ্ছে, এটি সঠিক নয়। বেশি টাকা দিলে যদি সার পাওয়া যায়, তাহলে সার অ্যাভেইলেবল।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কৃষি উপদেষ্টা বলেন, ‘সার নিয়ে একটি নীতিমালা ইতোমধ্যে হয়ে গেছে। এটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য জাতীয় কমিটিতে যাবে। জাতীয় কমিটির প্রধান শিল্প উপদেষ্টা। উনি বাইরে আছেন, আগামী সপ্তাহে আমরা মিটিং করে অনুমোদনটা দিয়ে দেবো। নীতিমালায় আমরা সারের ডিলারের ক্ষেত্রে একটি বড় ধরনের…

বিস্তারিত

ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা তৃতীয়বারের মতো মা হলেন। মার্কিন র‍্যাপার এএসএপি রকির ঔরসে ১৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন ৩৭ বছর বয়সী এই গায়িকা। বিষয়টি বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজেই ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। ইনস্টাগ্রামে মেয়ের প্রথম ছবিও পোস্ট করেন রিয়ানা। ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি। তৃতীয় সন্তানের খবর প্রথম প্রকাশ্যে আসে এ বছরের ৫ মে। নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প দেখিয়ে সবাইকে চমকে দেন রিয়ানা। এরপর ২০২৫…

বিস্তারিত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এ মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় নিজেই এ তথ্য জানান এনসিপি নেতা আখতার হোসেন। ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং…

বিস্তারিত

টুর্নামেন্টের ফরম্যাট অনুসারে এশিয়া কাপে নেই কোনো সেমিফাইনাল। কিন্তু সুপার ফোরে পয়েন্টের হিসাবে আজ বাংলাদেশ–পাকিস্তান ম্যাচকে সেমিফাইনালই বলতে হবে। কারণ, এ ম্যাচে যে দল জিতবে তারাই ভারতের বিপক্ষে খেলবে ফাইনালে। বাঁচামরার এ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে নিয়ে এশিয়া কাপের আগে ইতিবাচক কথাই হয়েছে বেশি। তবে পারফর্ম করতে না পারায় এই জুটি আফগানিস্তান ম্যাচে ভেঙে যায়। তানজিদের সঙ্গে ওপেন করেন সাইফ হাসান। সে ম্যাচে ৩০ করা সাইফ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচে করেছেন ফিফটি। তাই ওপেনিংয়ে আজ সবার আগে তার নামটাই লেখা হবে। অন্যদিকে, আফগানিস্তান ম্যাচে ফিফটি করা তানজিদ টানা…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান তাহলে তাকে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বিএফএমটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এসব কথা বলেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে কেবল একজনই কিছু করতে পারেন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি-যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান। যিনি মঙ্গলবার সকালে সাধারণ পরিষদে স্বতঃস্ফূর্তভাবেই বলেছেন- ‘আমি শান্তি চাই, আমি এই সংঘাতের সমাধান করব।’ মাখোঁ আরো বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই আপনি পেতে পারেন, যখন আপনি…

বিস্তারিত

গেল বছর আইনজীবীর পোশাকে মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আলোচিত সোশ্যাল এক্টিভিস্ট ও সাবেক সাংসদ ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে পিয়ার মুচকি হাসিও একটি ছবি নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দেয়। ভাইরাল হওয়া সেই হাসি নিয়ে এবার মুখ খুললেন পিয়া জান্নাতুল। সেই হাসির কারণে নাকি বেশ ভুগতে হয়েছে তাকে। গত বছরের ৫ আগস্টের পর সেই হাসির জন্য পিয়াকে বিশাল মাসুল গুনতে হয়েছে বলে জানিয়েছেন এক সময়কার আলোচিত এই মডেল-অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটাই জানান পিয়া। ক্যারিয়ারের শুরুটা মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় কেটেছে পিয়া জান্নাতুলের। পরে আইনপেশায় মনোযোগী হন। তখনকার আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ…

বিস্তারিত