Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিকেতন থেকে আত্মগোপনে থাকা নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে (মুক্তি) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি সূত্র জানায়, নড়াইল–১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাত নয়টার কিছু সময় পরে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সেটি এখনো ঠিক হয়নি। কবিরুল হক নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর…

বিস্তারিত

জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক তফসিলে সংরক্ষণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নৌকা প্রতীক স্থগিত রেখে প্রকাশিত ওই তালিকায় নেই শাপলা প্রতীক। প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রতীকের মধ্যে রয়েছে- আপেল, আনারস, কোদাল,…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চান। তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ…

বিস্তারিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সাতজন কর্মকর্তার মধ্যে রয়েছেন উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত তিন আদেশে এসব পদায়ন করা হয়। পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন -১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন…

বিস্তারিত

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারালো ভারত। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন সাইফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করে পারভেজ হোসেন ইমন। এ জয়ে ফাইনালে উঠে গেলো ভারত। আর টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে গেল শ্রীলঙ্কার। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে নামায় বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন সাইফ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ…

বিস্তারিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬ শতাংশ ভোট পাবে বিএনপি। যেখানে জামায়াতে ইসলামী পাবে ৩৩.৫ শতাংশ এবং ৪.৭ শতাংশ ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টিকে ২.১ শতাংশ ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন। বেসরকারি সংস্থা ইনোভিশন পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। দেশের ৫৩১টি মহল্লার দেড় লাখ মানুষের ওপর এই জরিপ পরিচালিত হয়েছে। জরিপে দেখা গেছে, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে আর জামায়াত রংপুরে এবং আওয়ামী…

বিস্তারিত

‎‎রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আজ বুবুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে। এর আগে আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সকাল নিউজকে বলেন, ‘আজ ২৪৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ ছাড়াও এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে।’ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন,…

বিস্তারিত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) মুখোমুখি ভারত-বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো অপরাজিত এবং দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল জিতলেই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। অন্যদিকে বাংলাদেশও চায় দৌড়ে টিকে থাকতে, তাই এ ম্যাচ তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আজ এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে আজ নামতে হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই। ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় টস করতে নামেন জাকের আলী। বাংলাদেশ দলের আজ চারটি পরিবর্তন এসেছে। অধিনায়ক লিটনের সঙ্গে নেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ…

বিস্তারিত

ছবি- সংগৃহীত ভারতের কলকাতার দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়। এতে বিএনপি মহাসচিবের বেশ কিছু বক্তব্য নিয়ে সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ওই সাক্ষাৎকারটি ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটি এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল (২৩ সেপ্টেম্বর) ওই পত্রিকায় একটি সাক্ষাৎকার ছাপা…

বিস্তারিত