Author: নিজস্ব প্রতিবেদক

পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা পিআর বুঝি না। যে দেশে আছে তাদের কী অবস্থা তাও জানি না। যারা ফ্যাসিবাদীর সঙ্গে আঁতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাচ্ছেন।’ তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে যতই কথা বলেন, প্রচারণায় কেউ পিছিয়ে নেই। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হবে। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ সংলগ্ন কেল্লার মোড় শ্মশান ঘাটে শারদীয় দুর্গা উৎসব ২০২৫ উপলক্ষে…

বিস্তারিত

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণে এসব কথা বলেন তিনি। এই বছর ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী পালন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যে অভ্যুত্থানে আমাদের তরুণসমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। সেই বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের। ভেঙেপড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক…

বিস্তারিত

সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (‌র‌্যাব)। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’-২০২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সংস্থাটি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে দুর্গা পূজাকে কেন্দ্র্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য পেলে তা র‌্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের দূর্গাপূজায় সারা দেশে ৩১ হাজার ৫২৬ পূজামণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে…

বিস্তারিত

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষাভ সমাবেশ করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ শুয়াইব আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক জেলা আমীর আতাউর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা…

বিস্তারিত

লালনকন্যা খ্যাত সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শ্রদ্ধা নিবেদনে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে স্মরণানুষ্ঠান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘পরম্পরা’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। এসময় সারাদেশে মাজার ভাঙচুর, ফকির ও আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ারও প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা। পাশাপাশি জয়নুল আবেদিন উদ্যানের বড়ইতলায় সাদা কাপড় পেতে তাতে গান করেন তরুণ প্রজন্মের শিল্পীরা। স্মরণসভা উপলক্ষে বরইগাছের মাঝে ফরিদা পারভীনের ছবি দিয়ে লাগানো হয়, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘গাছের ডালে ঝুলছে’, ‘মিলন হবে কত দিনে’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘সময় গেলে সাধন হবে না’সহ বিভিন্ন গানের লাইন।…

বিস্তারিত

শেখ হাসিনা সরকারের আমলের তুলনায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধি দল শুধু ছোটই নয়, আরও লক্ষ্যনির্ভর, পরিশ্রমী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাম্প্রতিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বিবৃতির বিপরীতে সরকারের অভিমত তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘টিআইবি ভুলভাবে দাবি করেছে যে এবারের প্রতিনিধি দলের সংখ্যা শতাধিক। তবে প্রকৃত সংখ্যা হচ্ছে ৬২, যা গত বছরের ৫৭ জনের চেয়ে সামান্য বেশি। এটি লক্ষণীয় যে, গত বছর সরকারের প্রতিনিধি দলে কোনও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন না।’ টিআইবি দাবি…

বিস্তারিত

ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে বলে হুশিয়ারি করেছে ইরান । শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্ররোচিত ও আইনি ভিত্তিহীন। এ পদক্ষেপ ইউরোপের ভাবমূর্তিকে অপূরণীয় ক্ষতি করবে । আরাঘচি আরও বলেন, ‘ইরান তার সার্বভৌমত্ব, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না। সেপ্টেম্বরের শুরুতে মিসরের মধ্যস্থতায় আইএইএর সঙ্গে যে নতুন সমঝোতা হয়েছিল, তা শুধু তখনই বহাল থাকবে যদি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ না নেওয়া হয়।’ তিনি জানান, ইরান সবসময় সংযম দেখিয়েছে…

বিস্তারিত

ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার পরে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে ইসরায়েলবিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের (তেলআবিব) কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি, তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয়…

বিস্তারিত

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকশিবির। এরই মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনালে উঠেই হুঙ্কার ছুঁড়েছেন পাক অধিনায়ক সালমান আগা। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাক অধিনায়ক বলেন, ‘এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।’ যেকোনো দলকে হারানোর…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বর্তমান পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। কেন জানি নির্বাচনী প্রক্রিয়ায় হঠাৎ করেই নেমে এসেছে ধোঁয়াশা। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনরত তামিম ইকবালের বিরুদ্ধে জমা পড়েছিল আপত্তি, যা প্রথমেই ‘রহস্যময়’ তকমা পেয়েছে। রহস্যময় অভিযোগ থেকে শুরু করে ১৫টি ক্লাব বাদ দেওয়া, সাবেক ক্রিকেটার সংজ্ঞার অস্পষ্টতা কিংবা কমিশনের স্বাধীনতা-সব মিলিয়ে গোটা চিত্রে ফুটে উঠছে এক ধরনের অস্বচ্ছ রাজনীতি। তবে কি, এই নির্বাচনে ৩০০ ক্রিকেটারের জীবন-জীবিকা নিয়ে খেলা হবে? নাকি ক্রিকেটকে এগিয়ে নেয়ার মহাসড়কে পাড়ি দেবে বিসিবি, সেই উত্তরই আপাতত ঝুলে আছে আগামী ৬ অক্টোবরের নির্বাচনের দিকে। অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রশ্নে নির্বাচন কমিশন ন্যূনতম আস্থাও রাখেনি। কারণ,…

বিস্তারিত