- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কিছু সস্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।’ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রসাশনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। ওই…
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় বলে জানা গেছে। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গত ২২ সেপ্টেম্বর ইইউর একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে। রিকার্ডো সেলেরির (জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ) নেতৃত্বে আট সদস্যের ইইউ প্রতিনিধিদল বৈঠকেঅংশ নেয়। ইসি দলের নেতৃত্বে ছিলেন এক যুগ্ম সচিব। পরে ইইউর এই বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল…
ফাইনালে ওঠে পাকিস্তান অধিনায়ক নানা হম্বিতম্বি করলেও শেষ হাসিটা হেসেছে ভারতই। ফাইনালের শেষের দিকে কিছুটা সুযোগ সৃষ্টি করলেও শেষ ওভারের রোমাঞ্চকর মুহূর্তকেও নিজেদের করতে পারলো না পাকিস্তান। ৬ বলে ১০ রানের সমীকরণে হারিস রউফ কোনো মুন্সীয়ানাই দেখাতে পারেননি। উল্টো ভারতের ব্যাটারদের কাছে পুরোপুরি নাস্তানাবুদ হয়েছেন। ২ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে ভারত। যদিও জিততে ভারতকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। ৪ দশক অপেক্ষার পর রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়ে শেষ ওভারে থ্রিলও কিছুটা জমেছে। তবে আদতে শুরুর ধাক্কা সামলে নেবার পর ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিলো। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন হয়েছে শেষ ওভারেও। পাকিস্তান…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রবাসী আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব আহমেদ। এরই অংশ হিসেবে সম্প্রতি তিনি তুরস্কের নাগরিত্বও প্রত্যাহার করেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাণপ্রিয় মাতৃভূমিতে ফিরেছেন। তার এই ফেরা উপলক্ষে উচ্ছ্বসিত হাতীবান্ধা-পাটগ্রামবাসী। সরেজমিনে দেখা যায়, জনদরদী শিহাব আহমেদের এই আগমনকে স্মরনীয় করে রাখতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। আগামীকাল মঙ্গলবারের এই যাত্রা উপলক্ষে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। যেখানে দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৯টি ওয়ার্ড থেকে অংশগ্রহণ করবেন শত শত তরুণসহ…
পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে খগড়াছড়ি জেলা সদর ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে স্থানীয় গুইমারায় সংর্ঘষ হয়েছে। এক পর্যায়ে একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলার ‘রামেসু বাজারে’ এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার নিশ্চিত করেছেন। জানা গেছে, আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। সেখানে আগুন দেওয়ার ভিডিও ও ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনে…
এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মেগা ফাইনাল ম্যাচটি। দীর্ঘ প্রতীক্ষার পর দুই দলের এই লড়াইকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। ৪১ বছর অপেক্ষার প্রহর ডিঙ্গিয়ে অবশেষে দুবাইয়ে হতে যাচ্ছে কাঙ্ক্ষিত মেগা ফাইনাল। কে জিতবে স্নায়ুর এই লড়াই? টকশোতে গণক বনে যাওয়া সঞ্জয় মাঞ্জরেকার কিংবা শোয়েব আখতার নন; এআইও দিচ্ছে ফাইনালের ফলাফলের সম্ভাব্য আগাম সমীকরণ। গুগল জেমিনির উত্তর, ‘এই ম্যাচের ভবিষ্যদ্বাণী করা অবিশ্বাস্য রকমের কঠিন। কারণ, চাপ ও প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই অপ্রত্যাশিত ফলাফলের দিকে যায়। তবে সম্ভাব্য বিজয়ী ভারত।’ সামগ্রিক বিবেচনায় অধিকাংশ ক্রিকেটপ্রেমী ও…
দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা সেলেনা গোমেজ। গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; এরই মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটলো। সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকেই বিয়ে করেছেন তিনি। ইনস্টাগ্রামে এক পোস্টে গোমেজ এ খবর জানান। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এপির প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে। পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন। এদিকে বিনোদন জগতের সহকর্মী…
১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- আসছে বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে। কিন্তু নির্বাচনের আগে নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে নির্বাচনের পরে করার প্রস্তাব এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ফলে বইমেলার আয়োজন ও তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের সুপারিশ করা হয়। তবে মেলার আয়োজক প্রতিষ্ঠান বলছে, তারা ডিসেম্বরেই বইমেলা করার বাস্তবতা তুলে ধরবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান কে বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় আলোচনা হয়েছে,…
কিছুতেই খোঁজ মিলছিলো না নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন–ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলির। দেশে আছেন নাকি বিদেশে, সেটিও ছিল সবার অজানা। এ নিয়ে সর্বস্তরে নানান কৌতুহলও তৈরি হয়। অবশেষে প্রকাশ্যে এসেছেন জেন-জি আন্দোলনের মুখে চলতি মাসের শুরুতে ক্ষমতাচ্যুত হওয়া কেপি শর্মা ওলি। প্রকাশ্যে এসেই স্পষ্ট করে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাবেন না। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে দলের যুব শাখা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘আপনারা কি মনে করেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে আমরা দেশ ছেড়ে পালাব? আমরা-ই এই দেশকে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। আমরা দেশকে শান্তি ও…
পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে টানা কয়েক দিনের অবরোধ, মিছিল ও সমাবেশের পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খগড়াছড়ি জেলা সদর ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জানমালের নিরাপত্তায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে,…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
