- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ। সতেরো কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোষিত চারটি (মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া) হলের ফলাফলে ভিপি (সভাপতি) ও এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার। কমিশনের তথ্যমতে, নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১জন। এদের মধ্যে ভোট দিয়েছে ২০ হাজার ১৮৭জন। সতেরো কেন্দ্রে মোট ভোটার উপস্থিতি ৬৯.৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে মধ্যরাত পর্যন্ত পর্যায়ক্রমে মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া ও বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা…
যদি হামাস শান্তিচুক্তি মানতে না চায়, তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সিএনএনকে তিনি বলেন, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন। হামাস গাজা যুদ্ধ বন্ধ করা চুক্তি মানছে না বলে এর আগে ইসরায়েল অভিযোগ করে জানিয়েছে, জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দিচ্ছে না তারা। ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার সরবরাহ কমানো হতে পারে। কারণ খুব কমসংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস। এদিকে হামাস বলেছে, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জিম্মিদের লাশ খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে এখন পর্যন্ত শান্তিচুক্তি টিকে আছে। ট্রাম্পঘোষিত ২০ দফা…
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দাওয়াত পৌঁছে দেন ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। গত বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে আসেন ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন। এ সময় বদিউল…
আইসিসি নারী বিশ্বকাপে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ। আলিশা হেলির ৭৭ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসে সহজেই জিতে যায় অসি মেয়েরা। আরেক ওপেনার ফবি লিচিফিল্ড ৭২ বলে তুলে নেন ৮৪ রান। ম্যাচসেরা অসি বোলার অ্যালানা কিং ১০ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। বড় ব্যবধানের এ জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চ্যাম্পিয়নরা। গত বিশ্বকাপ ফাইনালে তারা ইংল্যান্ডকে হারিয়েছে শিরোপা জয় করে। গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। উদ্বোধনী জুটিতে ৩২ রান করেন রুবাইয়া-ফারজানা। নবম ওভারের শেষ বলে মেগ্যান স্কাট ফারজানাকে সাজঘরের পথ দেখান। মাত্র ৮ রান করেই ফার্স্ট…
পাকিস্তানের সামরিক বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে। ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআরের ভাষ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়। দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি…
আরও বেড়ছে চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানায় লাগা আগুনের তীব্রতা। আগুন লাগার চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একইসাথে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌবাহিনী, বিমানবাহিনী এবং সিইপিজেডের সেনাবাহিনীর টিম। বৃহস্পতিবার সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় বিকেল ২টা থেকে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও নিয়ন্ত্রণে আসেনি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জসিম…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে আলেম ও ইসলামবিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগ। সেই ফ্যাসিবাদী গোষ্ঠীর উৎখাত হবে, নিপাত যাবে আমরা সবাই জানতাম। কিন্তু কখন, কিভাবে হবে সেটা স্বয়ং আল্লাহ পাক জানতেন।’ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামীয়া (পটিয়া মাদরাসা) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আগেই অনুমান করেছিলাম ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, ক্ষমতাও ধরে রাখতে পারবে না। সে সময় আমাদের বহু আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী শহীদ হয়েছেন, বিশেষ করে শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শাহাদাত বরণ করেছেন।’ বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,…
প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। আর অনেকদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ এবং নাহিদ রানা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে এসেছে এমনই পরিবর্তন। স্কোয়াডে ব্যাটিং বিভাগে জোর দিতে গিয়ে একজন পেসার কমিয়ে নেওয়া হয়েছে আরও এক ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডে অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন,…
যাত্রীসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে আগামী রবিবার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ডিএমটিসিএল-এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রীসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে আগামী রবিবার (১৯ অক্টোবর) হতে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন ও মতিঝিল মেট্রো রেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে ৬টা ৩০ মিনিটে। যা আগে…
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেছেন, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। হামিনের এই পোস্টের সঙ্গে অনেকেই সহমত প্রকাশ করেছেন। এই পোস্টের মন্তব্য বাক্সে একজন লিখেছেন, ‘সত্যি ভাইয়া, সত্যিই আমরা শেষ। এখন গান বা কাজ কেমন হয়েছে শোনে না, দেখে না, দেখে ভিউ।’ আরেকজন লিখেছেন, ‘ভাইরাল হবার নেশায় নিজের মান-ইজ্জত ও বিবেক শালীনতা ও ব্যক্তিত্ব বেঁচে দেবেন না, প্লিজ। এই মরণ ফাদে পা দেবেন না। ধন্যবাদ জানাই বস এ রকম একদম বাস্তব কথা তুলে ধরেছেন।’ হামিন আহমেদ হলেন সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত এবং নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
