- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে করা মামলায় কারাগার থেকে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। এ সময় তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরাতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে উল্টো হুমকি ও কটূক্তির মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রিজনভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে হাজতখানার পুলিশ সদস্যরা তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরাতে চাইলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন সুব্রত বাইন। এক পুলিশ সদস্য তার শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও…
যারা সরকারে আছেন, তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে। মানুষ হতাশ হয়ে পড়বে।’ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এই নাগরিক সমাবেশের আয়োজন করে দেশ মানুষ বাঁচাও আন্দোলন। নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু…
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন। সকলের কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবেন।’ তিনি বলেন, ‘আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন। তারা সবাই জুলাই সনদে সাইন করবেন।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা…
জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ করার আহ্বান জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘এর আগেও পুরান ঢাকায় এ রকম অগ্নিকাণ্ড ঘটেছে। সেই কারণে ওই জায়গা থেকে কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। জরুরিভাবে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার। এজন্য পলিসি পরিবর্তন করা দরকার হলে সেটিই করতে হবে।’ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও কেমিক্যাল গুদাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে।কেমিক্যাল মজুতে যারা জড়িত তাদের আইনের আওতায়…
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম-দুর্নীতি হয়েছে এমন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বেশির ভাগই গ্রাহকের টাকাই ফেরত দিতে পারছে না। দীর্ঘদিন ধরেই এসব প্রতিষ্ঠান সমস্যায় রয়েছে; যে কারণে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব কারণে প্রাথমিকভাবে আওয়ামী লীগ আমলে ব্যাপক লুটপাটের শিকার ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু ব্যক্তির আমানত নয়, বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক আমানতও আটকে আছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কাছেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর)। এর বাইরে আরও অনেক দুর্বল ব্যাংকের কাছে আটকে আছে বিপুল…
রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি সাংবাদিকদের জানান, বিষাক্ত গ্যাস নয়, আগুনে পুড়েই মিরপুরের গার্মেন্টসের ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর সনাক্তদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০টি মরদেহের প্রাথমিক পরিচয় শনাক্ত হয়েছে। এদিকে, নিখোঁজদের স্বজনরা ঢামেক হাসপাতাল ও কেমিক্যাল গোডাউনের আশপাশে ভিড় করছেন। কেউ প্রিয়জনের খোঁজে নির্বাক বসে আছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাস্থল এক নজর দেখতে জড়ো হচ্ছেন উৎসুক জনতাও। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার…
গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না এমন দাবিদাওয়া ও মিছিলের মাধ্যমে কিছু মহল নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলোর ওপর জুলাই সনদে স্বাক্ষর হবে…
বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করেছে সরকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে তাদের বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। প্রজ্ঞাপনে বদলি হওয়া দুই কর্মকর্তা হচ্ছেন-পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান। প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল নিউজ/এসএফ
মাউশি অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিতে ৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকেও এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাবেক পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর (অবসরোত্তর ছুটিতে) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান এই নোটিশ দেন। বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এর আগে গত…
বাংলাদেশে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী শুরু করল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ‘সিনেমা আঙ্গিনা’ নামে ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র প্রদর্শনী প্রথমবারের মতো বাংলাদেশের মাধ্যমে পদার্পণ করছে এশিয়ায়। নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক আলোচনা উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে আফ্রিকার বিভিন্ন দেশে তিন দফায় এই অংশগ্রহণমূলক গণযোগাযোগ প্রচারণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় আইওএম ১৩ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশে এই ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করবে। ‘সিনেমা আঙ্গিনা’ মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় ভ্রমণ করবে, যেখানে চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সংগীতানুষ্ঠান, কর্মশালা এবং সম্প্রদায়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে ১৩টি পৌরসভা ও প্রায় ৪৮০টি গ্রামে পৌঁছাবে। জেলাভিত্তিক…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
