- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় জানান, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন…
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বের প্রথমসারিতে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করেনি। এমনকি তারা অনুষ্ঠানেও যায়নি। তবে জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়ে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। আজ শনিবার (১৮ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জুলাই সনদের আইনিভিত্তি না থাকায় এবং বাস্তবায়নের সঠিক পন্থা না দেখানোয় জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি।’ এ সময় তিনি জুলাই যোদ্ধাদের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া নিয়ে নিজেদের বক্তব্য জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার দলটির পক্ষ…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়। আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের লক্ষ্য আবারও জয়ের ট্র্যাকে ফিরে আসা। টানা ৫টি ওয়ানডে সিরিজ হারের পর তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করার প্রত্যাশা মেহেদী হাসান মিরাজদের। আজকের ম্যাচে দুই পেসার, তিন স্পিনার ও সাত ব্যাটার নিয়ে খেলছে মিরাজরা। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। দলে আছেন সৌম্য সরকারও। জায়গা হারিয়েছেন শামীম হোসেন। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক),…
প্রায় ৫ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় সেখানে অবস্থানকারীদের সঙ্গে পুলিশের তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে সতর্ক করে। এরপর কাদানে গ্যাঁস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে জাতীয় সংসদ ভবন এলাকার দেওয়াল টপকে দক্ষিণ প্লাজায় ঢুকে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি…
স্বাক্ষরিত হয়েছে বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের দ্বারা আজ শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই জাতীয় সনদ’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ বিকাল ৪টা ২৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই কুচকাওয়াজের মধ্য দিয়ে মঞ্চে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশন এর সভাপতি ড. মুহাম্মদ ইউনূস ও কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজকের স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি ও এজিএস পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। অপরদিকে, জিএস পদে নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি। এদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছেন ১১ হাজার ৪৯৭টি ভোট…
বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এই আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার অমরণ অনশন শুরু করেছেন তারা। দুপুর ২টায় বৃষ্টির মধ্যেই শুরু হয় এই অনশন কর্মসূচি। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। শতকরা হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষকরা। গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরো…
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আট ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। রাত ১২টা পর্যন্ত টানা প্রচেষ্টা চালিয়েও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযানে সহায়তা করতে ২ প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে ব্যবহৃত হচ্ছে একটি রোবট ইউনিটও। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘আগুন নেভাতে…
সম্প্রতি ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা অবশেষে রহস্য উদঘাটন করেছে ঢাকামহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ডিএমপির মিডিয়া উইং জানায়, গ্রেপ্তার চারজনই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণালংকারগুলো শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত ও মামলার সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেবেন অতিরিক্ত…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে শুক্রবার কোনো রাজনৈতিক দল সই না করলে পরবর্তীতে তা করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরা। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আগামীকাল সব দলের স্বাক্ষর নিতে পারলে ভালো। তবে যদি কোনো দল পরে স্বাক্ষরের কথা বলে, তারা তো সনদ প্রক্রিয়ার অংশীদার- শরিক হিসেবে সেটি করতে পারবে। কমিশন আশা করেন , সবাই একসঙ্গে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
