- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: বিনোদন প্রতিবেদক
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে। ভক্ত-অনুরাগীরা ভাবছেন, ব্যক্তিগত জীবনের অবসান ঘটিয়েছেন মাহি। এবার হঠাৎ করেই নিজের ফেসবুক ওয়ালে সাবেক স্বামী রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন আলোচিত এ অভিনেত্রী। সামাজিকমাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন- ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ব্যক্তিগত জীবনের পটপরিবর্তনের পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন মাহি। এ বিষয়ে মাহিয়া মাহি জানান, এ সিনেমাটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’ নয়। ‘অগ্নি’ ছিল…
‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ২০ শতাংশ বাড়িভাড়াসহ ৩ দফা দাবি আদায়ে ঘোষিত এ কর্মসূচির পরিবর্তে আগামী ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের মধ্য দিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন। এর আগে আজ দুপুরে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের। সে কর্মসূচি স্থগিত করে যত দিন সরকার দাবি না মানবে, তত দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিল শিক্ষকদের ১৬…
প্রকাশ পেল ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে সে পরিসংখানে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষার্ড মিলনায়তনে মাধ্যমিক ও…
‘একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনা ও কামালের ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত’ মন্তব্য করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘এটি যেহেতু সম্ভব নয়। সুতরাং শেখ হাসিনা-কামালকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে অবিচার হবে।’ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল অভিযুক্ত মামলায় আদালতে যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই-আগস্টে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনা ও কামালেকে ১৪০০…
নানা জল্পনা-কল্পনা ও সংশয় ফেরিয়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল দখল, গেস্টরুম সংস্কৃতি ও আধিপত্যের রাজনীতি এখন আপাতত বন্ধ আছে। কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কর্মসূচিতে যাওয়া এখন আর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রত্যাশা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা এই পরিবর্তনগুলো টেকসই রূপ পাবে, ছাত্ররাজনীতি ফিরবে সুস্থ ধারায়, আসবে গুণগত পরিবর্তন, শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে। প্রার্থীরাও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে তাদের ইশতেহার সাজানোর চেষ্টা করেছে। এইসব কিছুর মধ্যেই আজকের রাকসু-সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল…
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের আল হামিদ টেক্সটাইল নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, দুপুর পৌনে ২টার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নয়তলার এ কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন…
জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণভোট আগে হলে জাতীয় নির্বাচনে বিলম্ব হবে। আর জনগণের নির্বাচিত সরকার দ্রুত না এলে সংকট আরও ঘনীভূত হবে।’ বুধবার (১৫ অক্টোবর) নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, ‘সময়মতো নির্বাচন আয়োজন না করলে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। একইভাবে দেশের গণতন্ত্র ব্যহত হবে।’ এদিকে, একই দিনে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংযোগের মাধ্যমে বলেন, ‘আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর…
সাবেক সাংসদ মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এই মামলা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। বুধবার (১৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক এ তথ্য জানান। মামলার বাদী হিসেবে রয়েছেন দুদকের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম। দুদক জানায়, আসামি মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ মোট ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত…
গোপন প্রতিরক্ষা নথি নিজের কাছে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও ভারতীয় বংশোদ্ভূত এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম অ্যাশলি টেলিস। তার বাড়ি থেকে এক হাজারেরও বেশি ‘অতি গোপনীয়’ সরকারি নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানায়, ৬৪ বছর বয়সী টেলিসের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য অবৈধভাবে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। ডিওজে আরও জানায়, দোষী প্রমাণিত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে। ডিওজে আরও জানায়, শনিবার ভার্জিনিয়ার ভিয়েনায় টেলিসের বাসায় তল্লাশি চালিয়ে এক হাজারেরও বেশি ‘শ্রেণিবদ্ধ নথি’ উদ্ধার করা হয়,…
মধ্যপ্রাচ্য সফরে গিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করার একদিন পরেই হামাসকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিজেদের অস্ত্র ফেলে না দিলে তাদের নিরস্ত্র করা হবে। হামাস যদি অস্ত্র না ফেলে, তবে আমরাই তাদের নিরস্ত্র করব। তারা জানে আমি খেলা খেলছি না। এটা খুব দ্রুত হবে এবং সম্ভবত সহিংসভাবেই।’ ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি হামাসকে বলেছি, তোমরা নিরস্ত্র হবে এবং তারা বলেছে, ‘জি স্যার, আমরা নিরস্ত্র হব।’ তিনি জানান, এই বার্তা তিনি সরাসরি নয় বরং ‘আমার লোকদের মাধ্যমে’ হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেননি, হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে কারা…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
