- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন গেল ফেব্রুয়ারিতে। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ইতোমধ্যে তাদের সংসারজীবন আট মাস পেরিয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের ২৩৪ দিনের সংসারজীবন কেমন কেটেছে, সে অনুভূতিই প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী। বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করতেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি জানিয়ে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে মাত্র। আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। শনিবার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিকে দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান, মো. তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া। অগ্নিকাণ্ডের পর…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ, অতিরিক্ত দায়িত্ব) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার (১৮ অক্টোবর) রাতে এই কমিটি গঠন করা হয়। এতে রয়েছেন বিমানের চিফ (ফ্লাইট সেফটি), বেসামরিক বিমান পরিবহন ও পটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (করপোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপমহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি), উপব্যবস্থাপক (ইনস্যুরেন্স)। তারা তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করবেন বলে জানা গেছে। এ ছাড়া ক্ষয়ক্ষতি নির্ধারণ, অগ্নিকাণ্ডের দায়দায়িত্ব চিহ্নিত করা, ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশমালা তৈরি করবে এ কমিটি। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিমানের…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারেরও (১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা বলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওয়্যার হাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। আইএইএবির সভাপতি কবির আহমেদ বলেন, ‘বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।’ ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর…
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।’ শনিবার (১৮ অক্টোবর) বিকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়ে সিইসি বলেন, ‘দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার দেশের একাধিক স্থানে সংঘটিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে, নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় কাজ করছে।’ সরকার জানিয়েছে, ‘ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া…
দেশের দেশের প্রধান বিমান ভেন্যু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুরু হয়েছে উড়োজাহাজ ওঠানামাও। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শনিবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার বেলা সোয়া ২টায় আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এতে বিভিন্ন বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বিরামহীন প্রচেষ্টার পর রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এমনটাই জানিয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনারপর রাত ৯টা থেকে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার…
সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে।’ শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি বলেন, ‘এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’ জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য। এরই মধ্যে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগুনের সম্ভাব্য ক্ষতি এড়াতে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ দাবি করেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগুনের সম্ভাব্য ক্ষতি এড়াতে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
