Author: ক্রীড়া ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপের মধ্য দিয়ে পুরোপুরি ভিআর যুগে প্রবেশ করেছে বিশ্ব ফুটবল। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে ভিআর নিয়ে সমালোচনাও কম হয়নি। নানান সময় কোচ ও খেলোয়াড়রা অভিযোগ করেছিল, ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে ভিআর। সেসঙ্গে সময় নষ্টের বিষয়টি তো ছিলই। এবার সেই জায়গা নিতে পারে নতুন প্রযুক্তি ‘ফুটবল ভিডিও সাপোর্ট’ (এফভিএস), যেখানে থাকবে দুটি কার্ড ‘পার্পল’ ও ‘ক্লু’। তার মানে কি ২০১৬ সালে চালু হওয়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আর থাকছে না? চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরোক্কো ও ফ্রান্সের সেমিফাইনালে প্রথমবার এই কার্ড ব্যবহার করা হয়েছে। মরোক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে নীল কার্ড তুলেছিলেন, যদিও রিভিউতে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে।…

বিস্তারিত

প্রায় ৭ লাখ ১০ হাজার বছর ধরে বিলুপ্ত বলে মনে করা হচ্ছিল দক্ষিণ ইরানে অবস্থিত একটি আগ্নেয়গিরিকে। তবে আগ্নেয়গিরিটি নিয়ে সাম্প্রতিক গবেষণা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কেননা, লাখ লাখ বছর পর এটি আবারও জেগে উঠছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে গত ৭ অক্টোবর প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে ১০ মাসে তাফতান আগ্নেয়গিরির চূড়ার কাছাকাছি ভূমির একটি অংশ ৩.৫ ইঞ্চি (৯ সেন্টিমিটার) বৃদ্ধি পেয়েছে। এই উত্থান এখনো কমেনি, যা আগ্নেয়গিরির পৃষ্ঠের নিচে গ্যাসের চাপ তৈরির ইঙ্গিত দেয়। স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (IPNA-CSIC) গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট অফ ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড…

বিস্তারিত

জুলাইয়ের চেতনার ধান্দাবাজি-চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানিয়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক এ দাবি জানান। গণ অধিকার পরিষদের সভাপতি ওই পোস্টে লেখেন, ‘এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁন্দাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না? আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না।’ কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করে নুরুল হক আরও লেখেন, ‘আমি…

বিস্তারিত

থাইল্যান্ড যৌথ সীমান্ত এলাকায় ‘ভূতের আর্তনাদ’ ও ‘ভয়ংকর শব্দ’ বাজিয়ে কাম্বোডিয়ার বিরুদ্ধে এক ধরনের মানসিক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে কাম্বোডিয়া। শুধু তাই নয় এ বিষয়ে জাতিসংঘে অভিযোগও করেছে দেশটি। কাম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন জানান, থাইল্যান্ডের এই আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং তা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার টার্ক-এর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ১০ অক্টোবর থেকে থাই সীমান্তবর্তী এলাকায় উচ্চ শব্দে বাজানো হচ্ছে ভূতের কান্না, শিশুর চিৎকার, শিকলের ঝনঝনানি, কুকুরের হুংকার ও হেলিকপ্টারের শব্দ। রাতভর চলা এসব শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম, মানসিক স্থিতি ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুন সেন…

বিস্তারিত

বিদেশে কর্মরত বাংলাদেশিরা চলতি মাসের প্রথম ১৮ দিনে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এই হিসাবে দেশে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়ে বলেন, ‘অক্টোবরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ এছাড়া গত ১৬-১৮ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে আরিফ হোসেন খান বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত…

বিস্তারিত

প্রকাশিত হয়েছে ৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্য হয়েছেন বলে পিএসসি সূত্রে জানা গেছে। নির্দিষ্ট পেশাগত ক্যাডারগুলোর শূন্যপদ পূরণের জন্য এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি জানায়, উত্তীর্ণদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে দেখা যাবে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন জামায়াতে ইসলামী চালু করেছিল, এটি ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা।’ -এমন মন্তব্যই করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক জানান, এটি ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল। শনিবার (১৯ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জনা গেছে। নাহিদ ইসলাম আরও জানান, ‘ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা। আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে…

বিস্তারিত

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এনসিপিকে এই প্রতীকটি দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। নির্বাচন কমিশন আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে করবে না।” তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, সবার সহযোগিতায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়, সেজন্য কাজ করে যাচ্ছে কমিশন।’ নির্বাচন কমিশনার বলেন, ‘বিতর্কিত কোনো…

বিস্তারিত

ওয়ানডেতে জয় পাওয়া যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল। শনিবারও যেন একই পথে হাটছিল মেহেদী হাসান মিরাজের দল। টানা ৪ হারের পর আজ জয়ের মুখ দেখেছেন মুস্তাফিজুর রহমানরা। মিরপুরে ৭৪ রানের বিশাল জয়ে স্বস্তির শ্বাস ফেলল বাংলাদেশ ক্রিকেট দল। ১০৪৬ দিন পর অবশেষে মিরপুরে জয় ধরা দিল বাংলাদেশের হাতে। টসে হেরে ব্যাটিংয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। এমন কঠিন মূহূর্ত থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন বাংলাদেশের। মিরপুরের কালো উইকেটের সহায়তা নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন…

বিস্তারিত

বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানার ভেতরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে বলে জানা যায়। বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শুক্রবার রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজে কাঁচামাল ছিল। এ বিষয়ে বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু…

বিস্তারিত