পঞ্চগড়ের বোদা উপজেলার টাঙন নদী ধরধরা সেতু এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূমি ও মাটি ব্যাবস্থাপনা আইনে এই জরিমানা করেন। এ সময় জরিমানার অর্থ নগদ প্রদান করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। একই সাথে নদীতে বালি উত্তোলনে বিধি নিষেধ আরোপ করা হয়।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালে একটি সেতুর নির্মাণ কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণে নদী থেকে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সরকারি কাজে অবৈধ উপায়ে ড্রেজার ব্যবহারের দায়ে এই জরিমানা করা হয়েছে জানালেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভূমি ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version