ঐক্যবদ্ধতার অভাবে ট্রাক মার্কাকে জিতাতে পারেননি বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তারেক রহমান সাহেবের নির্দেশ- দলীয় নির্দেশ। ঐক্যবদ্ধ ছাড়া আমরা সফল হতে পারব না, বিগত কিছুদিন আগেও আমরা দেখেছি এই ঐক্যবদ্ধতার অভাবে (জাতীয় সংসদ নির্বাচনে) আমরা ট্রাক মার্কাকে জিতাইতে পারি নাই।’

তারেক মুন্সী আরও বলেন, ‘সামনে আরও নির্বাচন আসছে, আপনারা ঐক্যবদ্ধ থাকেন-আপনারা সুশৃংখলভাবে থাকেন; আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না, আপনারা গণ্ডগোলের রাজনীতি করবেন না। এলাকাটাকে মাদকমুক্ত করার চেষ্টা করুন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা দেখছি গুনাইঘরে (আওয়ামীলীগের সাবেক এমপি) রাজীব বাহিনী- কালাম বাহিনীর আনাগোনা আবার জেগে উঠেছে। বিএনপির শক্তি বিএনপির জন্য অনেক কিছু, কারো উপর ভর করে বিএনপির রাজনীতি করতে হবে না এ বাংলার মাটিতে। ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন।’

ইউনিয়ন বিএনপির সভাপতি সাম মিয়ার সভাপতিত্বে এবং দেবীদ্বার উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাছান। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ইফতার ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version