Author: বিনোদন প্রতিবেদক

সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হলো ঢাকাই চলচ্চিত্রের রোমান্টিক একশন হিরো আরিফিন শুভর। আজ (১৯ মার্চ) সিরিজটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই যাত্রা। বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের নজির এটিই প্রথম। ১০ পর্বের এই সিরিজের পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। প্রায় ১১ ঘণ্টা প্রাপ্তির এই সিরিজে শুভ ৪টি ভাষায় অভিনয় করেছেন—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। আজ (১৯ মার্চ) মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেডিংয়ে ২ নম্বরে অবস্থান করেছে আরিফিন শুভর এই সিরিজ। হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি…

বিস্তারিত

মার্চের ফিফা উইন্ডোতে স্পেন এবং কাতারের সঙ্গে আর্জেন্টিনার খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় বদলে গেছে দৃশ্যপট। উদ্ভুত পরিস্থিতিতে এবারের উইন্ডোতে গুয়াতেমালার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। সে লক্ষ্যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আগামী ৩১ মার্চ খেলবে আর্জেন্টিনা। এটি হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাটিতে লিওনেল মেসিদের শেষ ম্যাচ। এই ম্যাচের জন্য গতকাল (বুধবার) রাতে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। গুয়াতেমালার বিপক্ষেও যথারীতি নেতৃত্ব দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। আসন্ন বিশ্বকাপেও মেসিকে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামতে চায় আলবিসেলেস্তেরা। যদিও ৩৮ বছর পেরোনো এই মহাতারকা এখনও তার খেলার…

বিস্তারিত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মার্চ সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা-যাওয়া-৫’ এবং ঢাকা-দৌলতদিয়া-যশোরহাট রুটের ‘এমভি জাকের স্মার্ট-৩’ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন—…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত বরাবরের মতো এবারও সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ০৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে প্রথম…

বিস্তারিত

এবার শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে সাধারণত শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গার্মেন্ট বন্ধ করে শ্রমিকরা সড়কে চলে আসে। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এবার তেমনটি হয়নি। শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসটা পর্যন্ত কমপ্লিট করেছি। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে।’ তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাও শ্রমিকদের পাশে ছিলেন। তাই দেশে প্রথমবারের মতো এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আরিফুল হক বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি…

বিস্তারিত

কাতারে আবারও যদি ইরান কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে বড় মাপের হামলার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ করা এক পোস্টে তিনি এই হুমকি দেন। খবর বিবিসির। কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে ইরান হামলা চালানোর পর এই হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার রাতে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বলে বিবেচিত। ওই হামলার জবাবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্সে ইসরায়েলি হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানতো না। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানজা তীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজে একজন পুরুষ প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ একসঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন বলেও জানান তিনি। শাহে আলম বলেন, সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে যারা ঈদের নামাজে অংশ নিতে চান তাদেরকে নির্দিষ্ট সময়ে ঈদগাহ ময়দানে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, আবহাওয়ার…

বিস্তারিত

‘এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনাদেরকে এতদিন বলতে শুনতাম ২টা প্রশাসক দিয়েছেন অনির্বাচিত, এটা ঠিক হয় নাই, খুব বাজে সিস্টেম হয়েছে, আর একদিনে ৪২টা প্রশাসক দিলেন, ১৩টা সিটি কর্পোরেশন দিলেন, এখন উপজেলা দিবেন, এটা কোন ধরণের গণতান্ত্রিক চর্চা আমাদের বোধগম্য নয়।’ বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সরকারের ফ্যাসিবাদী আচরণের…

বিস্তারিত

আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে সম্প্রতি অবনতি ঘটেছে। সীমান্ত এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর এবার আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবর এসেছে। ফলে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৬ মার্চ পর্দা উঠবে এবারের পিএসএলের। এই আসরে বেশ কয়েকজন অজি ক্রিকেটার খেলার কথা রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদের খেলার কথা থাকলেও এখন শঙ্কা দেখা দিয়েছে। কারণ অস্ট্রেলিয়ার সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও সতর্ক করে দিয়েছে। পাকিস্তানে যেতে দিলেও পেশোয়ারে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের ম্যাচ রয়েছে। ২৮ মার্চ পেশোয়ার জালমি…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আপন নীড়ে ছুটছে কর্মজীবী মানুষ। এর মধ্যেই বাগড়া দিচ্ছে বৃষ্টির শঙ্কা। যানবাহনের তীব্র চাপ ও ঘরমুখী মানুষের ঢলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। বুধবার (১৮ মার্চ) বিকেল গড়াতেই শিল্পঅধ্যুষিত গাজীপুরের কয়েকশত শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছুটি পেয়েই কর্মজীবী এসব মানুষ নাড়ির টানে বাড়ির পথে রওয়ানা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় বিকেল সোয়া ৪টার দিকে বৃষ্টি উপেক্ষা করেই সড়কে নেমেছে হাজার হাজার যাত্রী। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার চন্দ্রা এলাকায় যাত্রীর…

বিস্তারিত