কুমিল্লার দেবীদ্বারে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী সহযোদ্ধাদের একসাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেলে দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে, দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানায়, এই ইফতার মাহফিল ভ্রাতৃত্ব, ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে। ইফতার আয়োজনে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত এবং ইসলামী সংগীত পরিবেশন করা হয়েছে।
সকাল নিউজ/এসএফ


