- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
- রমনার বটমূলে চলছে বর্ষবরণে বর্ণিল আয়োজন
- জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের পরবর্তী তারিখ
- কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চলে গেলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে
Author: ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ যেন ‘যত গর্জে, তত বর্ষে না’। ম্যাচের আগে বিস্তর আলোচনার ঝড়, কিন্তু দিনশেষে ফলাফল একই– ভারতের জয়। সেটাও আবার যেন তেন জয় নয়, ভূমিধস জয়। গেল কয়েক বছরই ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল একই। এবারও পরিস্থিতিটা বদলায়নি। ম্যাচের আগে ঝড়, শেষে ফল ভারতেরই জয়, পাকিস্তান শেষ পাঁচ ম্যাচের মতো এবারও পাত্তা পেল না ভারতের কাছে। ব্যাট হাতে পাক ব্যাটারদের সংগ্রহে আসে ১২৭ রান, আর ২৫ বল হাতে রেখে, ৭ উইকেটের ব্যবধানে হারতে হয় শচীনের উত্তরসূরীদের। রবিবার (১৪ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে যায় পাকিস্তান। পেস বা স্পিন, দুই আক্রমনেই দিশেহারা; ভারতের বোলিংয়ের সামনে একের পর এক নাস্তানাবুদ পাক ব্যাটাররা। ম্যাচের প্রথম…
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ। সরকারের মদদেই মব হচ্ছে।’ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এমন মন্তব্যই করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, ‘দেশের অবস্থা শেষ। আপনি দেখেন ৩৭০টা না ৩৮০ টা মব হয়েছে গত ৩৬৫ দিনে। ৩৭০টা মব যদি ৩৬৫ দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না। ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না।’ তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে গত ৪০ বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে। সেটেলড হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে…
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি আরও জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না, যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে।’ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত। অঙ্গীকারনামা আছে একটি, সেটি নিয়ে কিছু পর্যবেক্ষণ আছে। সনদ স্বাক্ষর হলে তার বাস্তবায়নে আমরা আশাবাদী। বাস্তবায়ন নিয়ে আমরা প্রস্তাব দিয়েছি। তবে আমরা এমন কোনো পদ্ধতি চাই…
স্বৈরাচার যাতে আসতে না পারে সেজন্যই সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা এই সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই। যাতে কোন দিক দিয়ে স্বৈরাচার আসতে না পারে। বাকিটা আমরা জানি। স্বৈরাচার বন্ধ করতে হলে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে।’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা পুর্নব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন মহোৎসবের হবে। যদি আমরা আমাদের এগুলো ফয়সালা করে ফেলতে পারি তাহলে এটা মহাউৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এত ত্যাগ, রক্ত-আত্মাহুতি স্বার্থক হবে যদি আমরা নবজন্মটা লাভ করতে পারি।’ রবিবার বিকালে জাতীয় ঐকমত্য…
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার (২৩)। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নবজাতকদের রাখা হয়েছে। তবে ঢামেক হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় তিন নবজাতককে বাইরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শয্যা খালি হলে তাদের আবার নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের গাইনি বিভাগে তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন মোকসেদা। মাত্র ২৭ সপ্তাহের মাথায় সন্তান প্রসব হওয়ায় ও জন্মের সময় নবজাতকদের ওজন প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় তাদের সবার অবস্থা সংকটাপন্ন…
সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৮৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১৫০ জন। রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন।…
ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির (DCPS) আয়োজনে পালিত হয়েছে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডা. আখতারা বানু এবং সহকারী অধ্যাপক নাজমুন নাহার। এসময় তারা আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা, পারিবারিক সহযোগিতা এবং মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। ডা. আখতারা বানু বলেন, ‘আত্মহত্যা শুধু ব্যক্তির ক্ষতি নয়, এটি পরিবার ও সমাজের জন্যও গভীরতর আঘাত। সচেতনতা, মানসিক স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহযোগিতা বাড়াতে পারলেই এই সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।’ সহকারী অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘আমাদের যুব সমাজ…
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ও ৩০০ আসনে মনোনয়ন নিয়ে যা সিদ্ধান্ত হয়েছে তাতে পরিবর্তন আনতে হবে জানিয়ে ‘নারীর রাজনৈতিক ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে নারীদের কথা আমলে নিতে হবে। প্রস্তাবিত জুলাই সনদে তা তুলে ধরতে হবে। নারীদের কথা না শুনলে নারীরা ভোটের সময় নিজের মতো সিদ্ধান্ত নেবে। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর–রুনি মিলনায়তনে ‘জাতীয় নির্বাচনে নারীর অধিকার আদায়ের রূপরেখা’ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংরক্ষিত নারী আসনসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করে তাতে সরাসরি নির্বাচন এবং ৩০০ আসনের জন্য…
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সকাল নিউজকে বলেন, ‘প্রাথমিকভাবে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এবিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ…
আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী, বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে ২০ বছর। পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের ওপর।’ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করে তিনি বলেন, ‘এটা নির্বাচন…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
