Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা ১২ দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হয়ে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে পূজার ছুটি। অর্থাৎ সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। এছাড়া, ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজার দিনে থাকবে ঐচ্ছিক ছুটি। দুর্গাপূজার পাশাপাশি এ সময়ে ফাতেহা-ই-ইয়াজ দাহম ও প্রবারণা পূর্ণিমা-র ছুটিও যুক্ত থাকবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের…

বিস্তারিত

লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল সাধারণ জনগণকে দিতে হচ্ছে বলে মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘শিক্ষার্থীদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে; তাদের রাজনীতিবিদ হতে দেয়া যাবে না। ছাত্র-শিক্ষক রাজনীতিতে শিক্ষাব্যবস্থা ধ্বংস হচ্ছে।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বদিউল আলম বলেন, ‘স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে। যার কাজ সে না করার উদাহরণ হচ্ছে জাকসু নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার…

বিস্তারিত

বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘এখন মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি, আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এতে তিনি বলেন, ‘সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে…

বিস্তারিত

সংবিধান সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো সংসদে সংশোধিত হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘তার আগে যদি কোনো বৈধ, আইনানুগ বা সাংবিধানিক পন্থা কেউ আবিষ্কার করতে পারেন, দেশের স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থে আমরা তার সঙ্গে একমত হব। কিন্তু আমরা এমন কোনো বাজে প্রিসিডেন্ট (নজির) তৈরি করতে চাইছি না, যেটা দুই বছর-পাঁচ বছর পরে আবার কেউ প্রয়োগ করার চেষ্টা করবে।’ আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এক গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নে বিচার বিভাগের মতামত নেওয়া যেতে…

বিস্তারিত

দেশবরেণ্য প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে মৃত্যুর পাঁচ বছর পর আয়কর পরিশোধের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল–১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে। কর অঞ্চল–১২ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা। এ বিষয়ে সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ বলেন, ‘আসলে এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তার উত্তরাধিকার যারা আছেন, তাদের ওপর বর্তাবে। এন্ড্রু কিশোরের উত্তরাধিকারদের কেউ আমাদের লিখিতভাবে জানাননি, তার বকেয়া কে বা কারা পরিশোধ…

বিস্তারিত

এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর গড়তে পারেননি। শেষ সময়ে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন বাহিনীকে সুপার ফোর উঠতে নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। কেননা, একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কিন্তু সেটিতো হয়ইনি, বরঞ্চ, ৩২ বল হাতে রেখে বাংলাদেশকে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারানো শ্রীলঙ্কার নেট রান রেট ‍+২.৫৯৫। ‍+৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। ২ ম্যাচে…

বিস্তারিত

পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারে মাধ্যমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দেশটির একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, জান্তা বাহিনীর বিমান হামলায় ওই শিক্ষাথীরা নিহত হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে নিয়ন্ত্রণের জন্য মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে আরাকান আর্মি। ২০২১ সালে অং সাং সুচির সরকারকে উৎখাত করে দেশটির সামরিক বাহিনী। ফলে ব্যাপক সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) টেলিগ্রামে এক পোস্ট দিয়ে আরাকান আর্মি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর কিউকটাউ টাউনশিপের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে ১৯ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। যাদের বয়স ১৫-২১ বছর। আহত হয়েছে আরও ২২ জন।…

বিস্তারিত

না ফেরার দেশে পাড়ি জমালেন দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে গুণী এই সাধকশিল্পী মারা যান। ফরিদা পারভীনের জামাতা সাজ্জাদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী এবং চার সন্তানসহ অসংখ্য গুণমুগ্ধ সৃজনযজ্ঞ রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনীত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। কিছুদিন ধরে শারীরিক অবস্থার স্বাভাবিক না থাকায়, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে…

বিস্তারিত

নানান অভিযোগ, উদ্বেগ আর উৎকণ্ঠা ফেরিয়ে বারবার সময় বাড়িয়ে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ঘোষিত জাকসুর আনুষ্ঠানিক ফলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির প্যানেল থেকে জয়ী হয়েছেন মো. মাজহারুল ইসলাম । নির্বাচনে সহসাধারণ সম্পাদক (এজিএস-ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও সহসাধারণ সম্পাদক (এজিএস-ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী…

বিস্তারিত

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক শহরে ঢুকলেই তাকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেবেন বলে ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছেন মন্তব্য করে জোহরান বলেন, ‘ইসরাইলের নেতা নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে।’ গাজায় ইসরাইলের নৃশংস ও নির্বিচার হামলার পর নিউইয়র্কের মানুষের মধ্যে সাধারণভাবে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন প্রকাশ পাচ্ছে। তারপরও জোহরানের এই প্রতিশ্রুতি ইহুদি নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করবে। যদিও আইন…

বিস্তারিত