Author: নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রে গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা ও সুরক্ষা প্রয়োজন, তেমনি প্রাণী অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। সকল প্রাণীর জন্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান আসলেই অত্যন্ত জরুরি।’ শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’য় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী ব্যতিক্রমী এই মেলার আয়োজন করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এই স্লোগানে সকাল থেকে প্রায় ৪০ প্রজাতির পশু-পাখি মেলায় প্রদর্শনী হোক। পশু-পাখি প্রেমীরা রাজধানীর বিভিন্ন এলাকা…

বিস্তারিত

গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হাসান অনু। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ১৩ জুলাই রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. শরিফ হাসান অনুকে গ্রেফতার করা হয়। ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। দুই দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের ইন্সপেক্টর জেহাদ হোসেন শরিফ হাসান শনিবার তাকে আদালতে হাজির করলে আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। এসময় তা তা রেকর্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি…

বিস্তারিত

ভারতের আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘চাহিদার তুলনায় ভারতে এবার কম ইলিশ রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে। আমরা চাই, ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফরিদা আখতার বলেন, ‘ দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের অনুরোধের পর এবার দেশটিতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। এর আগেও একই কথা বলেছিলাম। প্রতিবেশী দেশ হিসেবে কিছু ইলিশ পাঠাতে…

বিস্তারিত

দেশে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে সব অংশীজন নির্বাচনে অংশ নিতে পারে।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য ২০২৪ সালের জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দিতে হবে এবং সেই ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।’ জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে মামুনুল হক…

বিস্তারিত

আওয়ামী লীগের সময়ের নির্বাচনকে লায়লাতুল নির্বাচন বলে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয়, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা কেউ বলতে পারবে না।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময়সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, সেই নির্বাচনে কে জিতল কে হারল এটা তাদের দেখার বিষয় না, নির্বাচনে…

বিস্তারিত

বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায় জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। আইনেও ছিল নানা সীমাবদ্ধতা। গত সাড়ে ১৫ বছরে যে দুঃশাসন, আয়নাঘর, নির্যাতন, গুম হয়ে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে অসংখ্য মানুষের সঙ্গে যা হয়েছে তা যেন আর না হয়। সেজন্য অন্যরকম একটি প্রতিষ্ঠানে যেন মানবাধিকার কমিশনকে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।’…

বিস্তারিত

সঠিক রাজনৈতিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রুপান্তর সম্ভব জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমাদের জনবল রয়েছে। তবে দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব। আমাদের শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে।’ তিনি বলেন, ‘লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, একসেস টু ফিন্যান্স এবং একসেস টু মার্কেট নিশ্চিত করতে পারলে কাঁচামালের অভাব পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরোর উদ্যোগে শুক্রবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু-এর হলরুমে ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান…

বিস্তারিত

আমরা রাজনীতিবিদেরা জনগণের বিশ্বাস হারিয়েছি মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘রাজনীতিবদেরা যা বলেন, তা করেন না। ক্ষমতায় যাওয়ার আগে তারা এক বক্তব্য দেন আর ক্ষমতায় যাওয়ার পর আরেক বক্তব্য ‘ আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে মতিউর রহমান আকন্দ এ কথাগুলো বলেন। বৈঠকে জামায়াতের প্রতিনিধি হিসেবে অংশ নেন মতিউর রহমান আকন্দ। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা জিতেছেন, তারা দলীয় পরিচয় নিয়ে জিতেছেন কি না, জানি না। তবে যারা হেরে গেছেন, তারা দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করেছেন। জাকসু নির্বাচনেও ২৫টি পদের…

বিস্তারিত

সদ্যপ্রয়াত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তাকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ প্রিয় এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। শ্রদ্ধা নিবেদনের পর ফরিদা পারভীনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। বাদ যোহর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। শিল্পীর ইচ্ছানুসারে সেখানকার পৌর কবরস্থানে মা–বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন। তিনি জানান, ‘মাকে আমরা কুষ্টিয়ায় দাফন করব, তার ইচ্ছা অনুযায়ী।’ কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায়…

বিস্তারিত

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান গাইলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ছিল ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গানে আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধ নতুন মাত্রায় প্রতিফলিত হয়েছে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তার অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর অবদান বাংলাদেশের সংগীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন চিন্তা ও সৃষ্টির উৎস হিসেবে…

বিস্তারিত