Author: সকাল নিউজ ডেস্ক

স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার ফের বাড়ল স্বর্ণের দামফের বাড়ল স্বর্ণের দাম। তবে বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে। ইউবিএস বিশ্লেষক…

বিস্তারিত

কোটা সংস্কার আন্দোলনের মাধ্যম ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে আসলেও এর আগে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ার আজ নাহিদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি মনোয়ার হোসেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো আমিই শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেওয়ার পরই রায়ের দিকে যাবে।…

বিস্তারিত

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ও পুরোনো সীমানা বহালের দাবিতে ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। এ কর্মসূচি আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত থাকবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের আশ্বাসে এ ঘোষণা দেন আন্দোলনরত জনতা। জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয় এজন্য জেলা প্রশাসকের আশ্বাসে মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন তারা। সে অনুযায়ী আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না বলে জানায় আন্দোলনকারী সমন্বয়করা। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।…

বিস্তারিত

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের একটি কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। গতকাল চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষণ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান। জানা গেছে, এই প্রকল্প চীনের ঋণে হবে। তবে কত টাকা ব্যয় হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে ৫৫ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ডলার। বাকি ২০ কোটি ডলার আসবে সরকারি অর্থায়ন থেকে। ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৯ সালে শেষ হবে। কারিগরি দিক ও সম্ভাব্যতার সার্বিক বিচার বিশ্লেষণের পর ঋণের পরিমাণ পরিবর্তন হতে পারে। বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার তিস্তা প্রকল্প…

বিস্তারিত

কাতারে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেেছন, ‘কাতারের সার্বভৌম ভূখণ্ডে বিনা প্ররোচনায় ও অযৌক্তিক ইসরায়েলি হামলা শুধু কাতারের ওপর হামলা নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার অবমাননা।’ সোমবার দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ এতে অংশ নিয়ে ইসরায়েলের আরও উসকানি ও আগ্রাসন ঠেকাতে ওআইসির সব সদস্য রাষ্ট্রের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখছে, যারা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রতিনিয়ত জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে চলেছে। আমাদের অবশ্যই সম্মিলিতভাবে এই নগ্ন আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে…

বিস্তারিত

দীর্ঘদিন ধরেই মানসম্মত এবং গল্পনির্ভর নাটকে প্রণবন্ত অভিনয়ে অগণিত দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত নাটক খোয়াবনামাতেও তৌসিফের অভিনয় ছিল দেখার মতো। একইভাবে অভিনেত্রী সাদিয়া আয়মানের সময়টা বেশ ভালোই যাচ্ছে এখন। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’-এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায় আসে; সেই আমেজে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে জনপ্রিয় এ দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন ভিন্নধর্মী একটি ফিকশনে। আসছে ১৮ সেপ্টেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে নাজিম-উদ-দৌলা’র গল্পে নির্মিত ‘অন্ধ বালক’ শিরোনামের ব্যতিক্রমী এই ফিকশন। তারই চিত্রনাট্য ও সংলাপে ফিকশনটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। গল্পে- ভালোবাসায়…

বিস্তারিত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, ‘আপনাদের সহায়তার জন্য অনেক ধন্যবাদ। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ড. ইউনূস বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) সাম্প্রতিক সিদ্ধান্ত- বাংলাদেশি রপ্তানির উপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ উভয়পক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল, যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনসহ…

বিস্তারিত

বেশ কিছুদিন দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের ফলে এবং উজানে ভারতের রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টিতে বাড়ছে নদনদীর পানি। উচ্চমাত্রার এ পানিপ্রবাহ থেকে ফলে ধেয়ে আসা ঢলে প্লাবিত হতে পারে দেশের ১২ টি জেলার নিম্নাঞ্চল। এমন পূর্বাভাসই দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের…

বিস্তারিত

ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে গেল ৩০ জুলাই সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে মামলা করে দুদক। যার প্রেক্ষিতে নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলার এজাহারে…

বিস্তারিত

গণতন্ত্র টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন নিয়েই কার্যক্রম চালাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে। আর নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সংবিধানকে অসম্মান করা হবে।’ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন দেশের মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে যাওয়া। জনগণের ম্যান্ডেট…

বিস্তারিত