Author: ফারুক হোসেন

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। দুটি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে। সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬। তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে শেখ হাসিনার আরও একটি লকার ও দুটি হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা…

বিস্তারিত

ঘুমের মধ্যেই চিরঘুমে শায়িত হলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। তিনি শুধু অভিনেতাই নন, পরিচালক হিসেবেও তিনি সমান কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে…

বিস্তারিত

শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ করে ভারতে ইলিশ রপ্তানির প্রথম চালানে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাতটি ট্রাকে করে এসব ইলিশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান- ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল- বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেছে। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সততা ফিশ (৩.৬ মেট্রিক টন), তানিশা এন্টারপ্রাইজ (১.৪ মেট্রিক টন), বিশ্বাস এন্টারপ্রাইজ (১২.২ মেট্রিক টন), লাকী ট্রেডিং (১৬.৮ মেট্রিক টন) এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ (৪ মেট্রিক টন)। এ বিষয়ে স্বর্ণালি…

বিস্তারিত

জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘জাপান সেল’। মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত এক চিঠিতে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয়, জাপান সেলের কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হবে। ফেসবুক পোস্টে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতের উদ্ধৃতি প্রকাশ করা হবে, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে প্রচারিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, জাপান বাংলাদেশের জন্য একটি…

বিস্তারিত

আগামী রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনের পর আগের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ কথা বলেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর ইউনূসের সঙ্গে ভিডিও কলে কথা বলেন জর্জিয়েভা। এ সময় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। ভিডিও আলাপে জর্জিয়েভা বলেন, ‘আপনি যা অর্জন করেছেন তাতে আমি…

বিস্তারিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ বদলি ও পদায়ন করা হয়। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এর অগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। গেল…

বিস্তারিত

প্রথমে ব্যাট হাতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৪ রান। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান- মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) জুটিতেও আসে কার্যকর রান। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) ছিলেন সফল বোলার। আফগানিস্তান ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। এরপরও লড়াই চালান গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে…

বিস্তারিত

‘অমর একুশে গ্রন্থমেলা’ রূপ নিয়েছে বাঙালির প্রাণের মেলায়। ‘বইমেলা’ বা ‘গ্রন্থমেলা’ শব্দ দুটি প্রতিটি বাঙালিচেতনার এক অনবদ্য বহিঃপ্রকাশ। প্রতিবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার যথা সময়ে প্রাণের এই বই উৎসব হবে কিনা সে বিষয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। আসছে বছরের ফেব্রুয়ারির প্রথমদিকে সরকার কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ফলে রীতিমতো অনিশ্চয়তায় পড়েছে এবারের বইমেলা। যে কারণে এবার তা এগিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গত বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এ বিষয়ে এক চিঠিতে এমন দাবি জানিয়েছেন তারা। এতে দেখা গেছে, তিনটি সম্ভাব্য সময়ের কথা জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা…

বিস্তারিত

চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড ‘রাস্টফ’-এর প্রধান ভোকালিস্ট আহরার মাসুদ দীপ । সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ‘রাস্টফ’ ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানানো হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ব্যান্ডের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়,”এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি।” তারা আরও লেখে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের…

বিস্তারিত

বাংলাদেশ সবসময়ই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তৃতীয় ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম অন অ্যান্টিসিপেটরি অ্যাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ১৯৭০ সালের ১৩ নভেম্বর ভোলা ঘূর্ণিঝড়, পৃথিবীর ইতিহাসে স্মরণকালের অন্যতম এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত রয়েছে। ভোলা ঘূর্ণিঝড় প্রায় ৫ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছিল এবং আমাদের জাতির স্মৃতিতে তৈরি করেছিল এক গভীর ক্ষত। তিনি বলেন, তখন তৎকালীন পূর্ব-পাকিস্তানের জনগণ এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বৈষম্যের শিকার হয়েছিল। এর ঠিক এক বছর…

বিস্তারিত