Author: আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন ধরেই প্রকাশ্য বাকযুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে। ট্রাম্পের চলমান রাষ্ট্রীয় সফরের সময়ও এর ব্যতিক্রম হয়নি। ট্রাম্পের যুক্তরাজ্যে আগমন নিয়ে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত সাদিক খানের লেখা এক নিবন্ধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি-ডানপন্থি রাজনীতিকে সবচেয়ে বেশি উসকে দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পই। ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছাতেই তীব্র সমালোচনায় মুখর হলেন সাদিক খান। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উগ্র-ডানপন্থি রাজনীতিকে উৎসাহিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাই সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা মোতায়েনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সাদিক খান লিখেছেন, এটি ‘স্বৈরশাসকের খাতার হুবহু অনুলিপি। ট্রাম্পের…

বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন। এদিন সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা নিয়ে কথা বলেন তারা। একইসাথে ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত থেকে রবিনাশ রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাড়াইপাড়া গ্রামের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে। আটক রবিনাশ পেশায় একজন রংমিস্ত্রি। তিনি ওই গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রবিনাশ ঘাস কাটার জন্য সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী পরিবারের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটনার…

বিস্তারিত

এবার নিজেরাই পারমাণবিক শক্তির বিকাশ করতে চায় ইউরোপের দেশ। সম্প্রতি ন্যাটো সদস্য দেশের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ মোতায়েন করতেও আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। দেশের নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত, যার মধ্যে পারমাণবিক শক্তিও অন্তর্ভুক্ত। তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে কিনা, তা তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনই বেশি কথা বলা ঠিক হবে না। এর আগে গত সপ্তাহে পোল্যান্ড জানায়, বেশ কয়েক ঘণ্টা ধরে কয়েকটি…

বিস্তারিত

দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মহিলা ও…

বিস্তারিত

জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন। আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।ঔ তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক…

বিস্তারিত

রোববারের মধ্যেই বাস্তবায়নের সিদ্ধান্তে যেতে চায়: জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞরা চারটি পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের (রোববার) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পরে চলে যেতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতেই এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন।কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। কমিশন কোনো অবস্থাতেই এক মাস সময় নিয়ে এই আলোচনা…

বিস্তারিত

সারাদেশে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইনে প্রায় পাঁচ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে থানা-উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে জানানো হয়। নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে…

বিস্তারিত

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে , এটি এই সরকারের অন্যতম সংস্কার বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগে মাফিয়াচক্র ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পেত। সেটি এখন বন্ধ করা হচ্ছে। কেননা সরকারি ক্রয় আইন সংশোধন করে ১০ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট হলেই না বাস্তবায়ন শুরু হবে। বুধবার একনেক বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এখন কেউ প্রকল্প পরিচালক হতে চান না। সাধারণত প্রকল্প পরিচালিত হলে লাভ হয়। কিন্তু এখন উল্টো হয়েছে। কারণ আমরা এমন ব্যবস্থা…

বিস্তারিত

রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় এ কথা জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে এ ব্যাপারে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা…

বিস্তারিত