Author: সকাল নিউজ ডেস্ক

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ।১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে। একেপিএস’র এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন- তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। আজ শনিবার (৩০ আগস্ট) সিনার হারিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারো বৈধ রিটার্ন টিকিট ছিল…

বিস্তারিত

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। শনিবার ভারতের বিহারের রাজগিরেতে চাইনিজ তাইপেকে ৩-৮ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা। দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে রেজাউল বাহিনী। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে।…

বিস্তারিত

গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আজ শনিবার বিকালে দেওয়া এই বিবৃতিতে নিন্দা জানানো হয়। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে নুরুল হক নুরের ওপর হামলা হয়। গুরুতর আহতাবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই হামলার কথা তুলে ধরে সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌কেবল নুরুল হক নুরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আজ শনিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোনো ধরনের কন্সপিরেসি এটাকে থামাতে পারবে না।’ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। আপনার আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে পরিসংখ্যান…

বিস্তারিত

কখনো আবেদনময়ী রূপে, কখনো সুন্দর মনের মানুষ হিসেবে কিংবা কখনো রেকর্ড ভাঙা আয় দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রেম-বিচ্ছেদ আর নানা ঘাত–প্রতিঘাত পেরোনো এই জনপ্রিয় নায়িকা ক্যামেরন ডিয়াজের আজ জন্মদিন। বিশেষ দিনে জানুন তার জানা–অজানা কিছু গল্প। মাত্র ১৫ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ডিয়াজ। সেই সময় থেকেই তিনি অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েন। একবার অতিরিক্ত মদ্যপানে অ্যালকোহল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রায়ই আঘাত পেয়ে নাক ভাঙার ঘটনাও ঘটে; সার্ফিং আর অ্যালকোহলের কারণে চারবার নাক ভেঙে যায়, যার ফলে সার্জারিও করাতে হয়। তবে সব বাধা পেরিয়ে তিনি জায়গা করে নেন হলিউডে। ‘দ্য মাস্ক’ দিয়ে অভিষেক হওয়া ডিয়াজ অভিনীত সিনেমাগুলোর…

বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নির্বাচিত সরকার আগামী জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং গুম-খুনসহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কি না, সেজন্য আমাদের তাড়াহুড়া করতে হচ্ছে। তিনি বলেন, ‘এর ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল, তা কিন্তু আমি করতে পারব না। অনেক বেশি রাশ (তাড়াহুড়া) করতে হচ্ছে।’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তাজুল ইসলাম এ কথা বলেন। আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সরকারের গুমসংক্রান্ত তদন্ত কমিশন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন,…

বিস্তারিত

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কেবল লুটেরা মাফিয়া শ্রেণি। যাদের হাতে কোটি কোটি টাকা, তারাই নির্বাচনের কথা বলছে। তরুণ ছাত্ররাও বিভ্রান্ত হয়েছে- তারা মনে করছে নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশকে বদলানো সম্ভব। কিন্তু নতুন বাংলাদেশ গড়তে হলে ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থার ধারণা পরিত্যাগ করে প্রকৃত অর্থে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস (দায়রা) আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স’-এর এক অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য অস্বীকার করে সাধারণ মানুষের মধ্যে ভুল চেতনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ তাঁর…

বিস্তারিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানিয়েছেন, ‘নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’ রাত ১১টার দিকে আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

বিস্তারিত

গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকেই বিগত আমলের মতোই একটি অশুভ শক্তির সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, খুনোখুনি ও মব (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে।’ তিনি বলেন, ‘এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারও কাম্য নয়।’ গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। সভায় তাঁর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতা ও…

বিস্তারিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি আদায়ে আবারও রাস্তায় নামছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এক মহাসমাবেশ, যেখানে এক লাখেরও বেশি শিক্ষকের অংশগ্রহণের আশা করছে আয়োজকরা। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। শিক্ষকদের এই মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,…

বিস্তারিত