- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইতালিতে জনসমাগমের স্থানে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করার একটি নতুন বিল আনার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন ‘ব্রাদার্স অব ইতালি’ দল। বুধবার (৮ অক্টোবর) পলিটিকো জানায়, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলটি পদক্ষেপটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে ব্যাখ্যা করেছে। আইন হিসেবে প্রস্তাবিত বিলটি পাস হলে, দোকান, বিদ্যায়, অফিসসহ সব ধরনের পাবলিক স্পেসে মুখ পুরোপুরি আবৃত রাখার পোশাক নিষিদ্ধ হবে। আইনের লঙ্ঘনকারীদের ৩০০ ইউরো থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত (প্রায় ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা) জরিমানা গুনতে হতে পারে। বিলের অন্যতম প্রণেতা ও আইনপ্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো বুধবার তার ফেসবুক পোস্টে বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা পবিত্র, তবে…
লালমনিরহাটের পাটগ্রামে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যের আলোকে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি শোভাযাত্রা হাসপাতাল সংলগ্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম এলাকার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সজিব আহাম্মেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির হেলথ এডুকেটর জান্নাতুল ফেরদৌস মাহিয়া ও পলাশ চন্দ্র বর্মণসহ চিকিৎসক, নার্স,…
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মধ্যে সাতজনের বাড়িই সন্দ্বীপে। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি সারিকাইত ইউনিয়নে। মর্মান্তিক এ মৃত্যুর খবরে চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইতসহ পুরো সন্দ্বীপজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর অপর দুজনের মধ্যে একজনের বাড়ি মাইটভাঙ্গায়, অপরজনের সন্দ্বীপ পৌরসভার রহমতপুরে।এ ছাড়া দুর্ঘটনায় নিহত অন্য প্রবাসী আলাউদ্দিন রাউজান উপজেলার চিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া গাড়িচালক ওমান দুখুম হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। গাড়িচালক ছগির ভিডিওকলে আটজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিদরা থেকে সাগরমুখী একটি মাছ পরিবহনের বড় গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।’ জানা গেছে, সারিকাইত…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরাইলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরাইলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পাস হয়। খবর আল জাজিরার। স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরাইলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরাইলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার…
কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব-এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কী চায়, সেটাই বড় বিষয়। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।’ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের এক নেতার বাসায় তিন দেশের কূটনীতিকদের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না। কতজন-কত জায়গায় মিটিং করবে-এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য নেই। কারো…
‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে পাঁচ দফা পরামর্শ পাওয়া গেছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, ‘এসব পরামর্শের ভিত্তিতে কমিশন ১৫ অক্টোবরের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে। আমরা পুরো আলোচনার সারাংশ নিয়েছি এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে সরকারকে দ্রুত পরামর্শ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার রাতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা শেষে আলী রীয়াজ এসব কথা বলেন। শেষ দিনের আলোচনা চলে বেলা ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে জুলাই সনদ…
রাজধানীর মালিবাগের একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয় বলে জানা গেছে। চুরির খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বলছে, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি রয়েছে। এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। দোকানমালিকের ভাষ্য, গতকাল বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার ছিল। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স। ওই দোকান থেকে ৫০০…
এবার রাজধানী ঢাকার কনসার্টে গাইবেন নগর বাউল জেমস। কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে অ্যাসেন বাজ আয়োজিত এ কনসার্টে একই মঞ্চে গাইবেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমতও। স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত সপ্তাহে মেহেরপুরে বাতিল হয় নগর বাউল জেমসের কনসার্ট। এরই মধ্যে জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর। আয়োজকরা জানিয়েছেন ১৪ নভেম্বর আলী আজমতের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন নগর বাউল জেমস। ১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদিসহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। এ নিয়ে তৃতীয়বারের মতো…
মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে’ বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সমন্বয়ে অনুদানের চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত ল্যাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাবে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা অভিজ্ঞতা বিনিময় করবেন, তা চলচ্চিত্র নির্মাতাদের, বিশেষ করে তরুণ নির্মাতাদের সমৃদ্ধ করবে।’ তথ্য…
রাউজানের মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার এক প্রতিবাদ লিপিতে তিনি এই দাবি করেন। এতে রিজভী বলেন, ‘রাউজানের মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো: আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। উল্লেখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দূর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড।’ তিনি বলেন, ‘এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুস্কৃতকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরুপে ভিত্তিহীন।’ প্রতিবাদ…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
