Author: নিজস্ব প্রতিবেদক

আরও ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন লিবিয়ার ত্রিপলী থেকে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন বাংলাদেশি বহনকারী ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এর আগে জানায়, স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে ৯ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিত অভিবাসীদের দূতাবাস প্রাঙ্গণে বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, দূতাবাস দ্রুত সময়ের মধ্যে আরও দু’টি ফ্লাইটের মাধ্যমে ছয় শতাধিক অভিবাসীকে দেশে প্রত্যাবাসনের জন্য লিবিয়া সরকারের…

বিস্তারিত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। এই চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীরা সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা এটি অনুমোদন দিল। চুক্তিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। খবরে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হলে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। শুক্রবার (১০ অক্টোবর) দেওয়া এই অনুমোদনের ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল, এবং এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের…

বিস্তারিত

বিশ্বব্যাপী সবচাইতে তাৎপর্যপূর্ণ স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কারের জন্য মরিয়া হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার দাবি করছেন বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর। হৃদয়ে বুনেছেন শান্তিতে নোবেল পাওয়ার বাসনা। এরই মধ্যে নোবেল শান্তি পুরস্কারের তীব্র আকাঙ্ক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরী বারাক ওবামার কৃতিত্বের সমালোচনা করেছেন। ওবামার বিরুদ্ধে ‘কিছুই না করা’ এবং ‘দেশকে (যুক্তরাষ্ট্র) ধ্বংস করার’ অভিযোগ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে দাবি করেছেন, এসব তিনি কোনো পুরস্কারের জন্য করেননি। তবে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন…

বিস্তারিত

বেশ কয়েকটি বিকট বিস্ফোরণেরে শব্দে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। স্থানীয় একাধিক সূত্র এবং বাসিন্দাদের মতে, বৃহস্পতিবার গভীর রাতে কাবুলের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ এক ঐতিহাসিক সফরে ভারতে গেছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এরইমধ্যে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলার তথ্য শোনা গেছে। পাকিস্তানের যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

বিস্তারিত

শিরোনাম হতে পারত হামজা-শমিত-মোরসালিনদের ডানায় চড়ে অসামান্য জয় পেল কিংবা ঘুরে দাঁড়াল বাংলাদেশ ফুটবল দল। কিন্তু না, শেষ মুহূর্তে হংকং চায়নার রাফায়েলের আচমকা সর্টে উল্টো হৃদয় ভাঙল বাংলাদেশের। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪-৩ গোলে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ হল হামজাদের। বাংলাদেশ হেরে বসেছে নিজেদের ভুলেই। তাও একটি নয়,দুটি নয়, তিন তিনটে ভুলে। যার শেষটা হয়েছে একেবারে শেষ মুহূর্তে। তখন শূন্য দৃষ্টি নিয়ে হামজা চৌধুরীর অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল সব। এমন এক ম্যাচে হারের পর এমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকা ছাড়া আর কীইবা করার থাকে? অথচ ম্যাচের শুরুটা রীতিমতো স্বপ্নের মতো হয়েছিল। ম্যাচের আগে যাকে নিয়ে হংকং চায়নার কোচ…

বিস্তারিত

দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় থেকে এ দেশের সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করেছে মন্তব্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বিগত দিনের সরকার দেশের সাধারণ মানুষ নিয়ে কখনও চিন্তা করেনি। কিভাবে টেকসই উন্নয়ন হয় ও মানুষের উপকার হয় তা কখনও ভাবেনি। বিভিন্ন উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে।’ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী এলাকার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর ধসে যাওয়া সংযোগ সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, ‘এ দেশের মানুষ মনে করেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মানুষের কল্যাণে কাজ করব। তারই…

বিস্তারিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে জানিয়ে সাবেক উপমন্ত্রী, বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেছেন, ‘সরকার সেদিকে গুরুত্বই দিচ্ছে না। বিদেশি অর্থ ছাড়াও দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। চীন সরকার আমাদের বলেছে সরকার গ্রীন সিঙ্গেল দিলেই কাজ শুরু করবে। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় গোটা রংপুরকে আমরা অচল করে দিতে বাধ্য হবো।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল শেষে গণসমাবেশে প্রধান…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মন্তব্যে তোলপাড় চলছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। এরই মধ্যে নতুন মন্তব্যে যুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ‘৭২ বছরের বেশি বয়সে এসে সেফ এক্সিটের কথা ভাবতে হলে সেটি দুঃখের বিষয় হব ‘ বলে মন্তব্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট করেছেন তিনি। তার এ পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। পর্দার ড়ালে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে কানাঘুষা চলছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে আজ…

বিস্তারিত

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দিলেও মাঠের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্টেডিয়ামে সমর্থকদের জন্য নির্দেশনাগুলো হলো: ঳ মাঠের মধ্যে প্রবেশ বা আশপাশের এলাকায় যাওয়া যাবে না। ঳ সিটের উপর দাঁড়ানো অথবা অন্য দর্শকদের খেলা দেখার পথে বাধা সৃষ্টি করবেন না। ঳ অন্য দর্শক বা মাঠের দিকে কোনো বস্তু, তরল বা এই জাতীয় কোনো কিছু ছোড়া যাবে না। ঳ লেজার ব্যবহার করা, আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহার করা…

বিস্তারিত

উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে বিদ্যমান এককক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে এ আহ্বান জানান সিপিডির গবেষকরা। সংসদীয় সংস্কার ও জবাবদিহিতা বিষয়ক একটি গবেষণার তথ্য তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কনসেনসাস কমিশনকে সিডিপির গবেষকরা বলেন, তারা যেন চূড়ান্ত ঐকমত্যের তালিকা থেকে ‘উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ গঠন’-সংক্রান্ত প্রস্তাবটি বাদ দেন। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সিপিডির গবেষণা…

বিস্তারিত