Author: নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করার তথ্য ১৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত লিংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করার জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবেন এবং নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রার্থীকে যোগদান করতে বলা…

বিস্তারিত

কৃষিজমি সুরক্ষা একটি জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে জানিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিজমি শুধু উৎপাদনের ক্ষেত্র নয়, এটি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ।’ তিনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি, অনিয়ন্ত্রিত নগরায়ন, শিল্পায়ন ও অবকাঠামো সম্প্রসারণের ফলে কৃষিজমি ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে আজ কৃষিজমি সুরক্ষা একটি জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অথচ, দেশিয় খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ স্থিতিশীলতা সরাসরি কৃষিজমির ওপর নির্ভরশীল। কৃষিজমি সুরক্ষা ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূমি জোনিং একটি কার্যকর নীতিগত হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে।’ মঙ্গলবার (৭ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক খসড়া পর্যালোচনা সভায় সভাপতির…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের মুলতবি সভার বাকি অংশ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে মিরপুরে বিসিবি কার্যালয়ে। সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্যে বণ্টন হয়েছে বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব, সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও। এতে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছেই রেখেছেন। তবে বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হিসেবে রাখা হয়নি। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান। সর্বশেষ বোর্ডে বিপিএল প্রধান ছিলেন সাবেক পরিচালক মাহবুবুল আনাম। গতকাল অনুষ্ঠিত এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেননি তিনি। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে…

বিস্তারিত

একটি ‘বিশ্বমোড়ল’ ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘মত প্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ একথা বলেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে, পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজেমোনি (আধিপত্য) সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট (স্বার্থ) আলাদা…

বিস্তারিত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সব শিক্ষা বোর্ডেই শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। এমনটাই জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন…

বিস্তারিত

প্রথমবারের মতো নারী পরিচালক পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বস্ত সূত্র জানা গেছে, করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নতুন পরিচালক। জানা গেছে, ব্যবসায়ী ইসফাক আহসানের পরিবর্তে রুবাবাকে আজ বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দিয়েছে এনএসসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে সোমবার। এতে বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলে তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনএসসি। জানা গেছে, ইশফাক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। আজই…

বিস্তারিত

সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’ উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময়, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না। তবে নির্বাচন…

বিস্তারিত

ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত হলো ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থানের প্রতীক শহীদ আবরারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে ঢাবির আর সি মজুমদার হলে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ উপলক্ষে এ আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত এ সেমিনার ও প্রদর্শনীতে উদ্বোধক ছিলেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ। এতে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম রনি, আবরারের ভাই আবরার ফাইয়াজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য…

বিস্তারিত

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে।’ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন। এর আগে রোববার প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের…

বিস্তারিত

সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া বেশ জটিল মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘শুধু জটিলই নয়, তুলনামূলক খরচও বেশি। এ খাতে উভয় দেশ যৌথভাবে কাজ করলে অর্থ স্থানান্তরের খরচ কমানো সম্ভব, যা প্রবাসী শ্রমিকদের জন্যও বড় উপকার হবে।’ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে সৌদি আরব-বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এবং সৌদি আরবের অর্থনীতি একে অপরের পরিপূরক। কারণ- সৌদির প্রয়োজন দক্ষ ও অদক্ষ শ্রমিক, সে ক্ষেত্রে বাংলাদেশ সক্রিয়ভাবে যুক্ত আছে। বাণিজ্যের ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা রয়েছে- বাংলাদেশের জ্বালানি দরকার, সৌদি আরবের রয়েছে বিপুল…

বিস্তারিত