- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
- কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
Author: নিজস্ব প্রতিবেদক
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর।’ আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গ তুলে ধরে এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি।’ শামসুজ্জামান দুদু বলেন, ‘আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো…
আবারও সংশোধন করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এর মাধ্যমে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। ফলে এ আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলাও বাতিল বলে গণ্য হবে। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন। ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত…
কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে সেটি গণতন্ত্র হয় না।’ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশগ্রহণ করেন নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।…
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা। এরেই মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এই গ্ল্যামারাস অভিনেত্রীর। শাকিব অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ এ নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিশা। এতদিন ধরেই গুঞ্জন চলছিল- তানজিন তিশা সিনেমায় আসছেন। অবশেষে সেটি বাস্তব হলো ‘সোলজার’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সাকিব ফাহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিশা এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। আগামীকাল শনিবার ১১ অক্টোবর থেকে শাকিব খানের বিপরীতে অভিনেত্রী তিশা শুটিংয়ে অংশ নিবেন। দেশপ্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। পরিচালক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে…
ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘এই সংশয় ধুয়েমুছে গেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।’ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র পর্যবেক্ষণ করেন। প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক নির্বাচন দেখেছি, এখন আমরা সেই জায়গা থেকে সরে এসেছি।’ তিনি আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু…
জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা-মরার প্রশ্ন মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘পরিষ্কারভাবে বলে দিতে চাই- জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এর বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলাদেশের মাটিতে নেই।’ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও পরে গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন,…
পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী সানজিদা ইসলাম, একমাত্র পুত্র সাফাকাত ইসলামসহ অগণিত ছাত্র, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ রাখা…
এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। নোবেল প্রাইজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি জমার শেষদিন ছিল গত ৩১ জানুয়ারি। যাদের মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান। নোবেল পুরস্কার প্রাপ্তির খবরে মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, পুরস্কার জেতার কথা শুনে তিনি ‘হতবাক’ হয়েছেন। মাচাদোর প্রেস টিম পাঠানো এক ভিডিও’তে শোনা গেছে, মাচাদো টেলিফোনে এডমুন্ডো গনজালেস উরুতিয়ার সঙ্গে এই…
ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে বিমানে করে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। ফ্লাইট ট্রাকারের দেওয়া তথ্য মতে, বিমানটি ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বু অবতরণ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।’ পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, আজই শহিদুল আলমকে বিশেষ…
রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে। শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করলে, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।’ দেশের কৃষি খাত প্রসঙ্গে রিজভী বলেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি নিয়ে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
