Author: নিজস্ব প্রতিবেদক

পণ্ড হয়ে গেছে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কর্মী সমাবেশ শুরু করেন। এক পর্যায়ে মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ জাপার প্রথম সারীর নেতারা। নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সরে যেতে বলে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের। ঢাকা মহানগর পুলিশের রমনা…

বিস্তারিত

ব্রেইন টিউমারে আক্রান্ত ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে দেখতে গেলেন চিত্রনায়িকা রোজিনা। গেল মাসে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও খবরটি আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি রোজিনা সেই অভিজ্ঞতার কথা জানিয়ে গণমাধ্যমে বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’ সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাঞ্চনের সঙ্গে লন্ডনে দেখা করেছেন জানিয়ে রোজিনা বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প…

বিস্তারিত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়ে দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, ‘আমাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। জেলের ভেতরে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এমনকি হামাসের সমর্থক দাবি করে আমাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে।’ আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে আজ ভোরে দেশে ফেরেন শহিদুল আলম। নিজের সেই অভিজ্ঞতা জানাতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, ‘আটক করে জাহাজ থেকে নামানোর পর আমাদের ওপর অনেক রকমের নির্যাতন করা হয়েছিল।…

বিস্তারিত

গুম খুন ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। অভিযুক্তদের মধ্যে ১৫ জন বাহিনীতে কর্মরত রয়েছেন, যাদের মধ্যে একজন ছাড়া বাকি ১৪ জন সেনা সদর দপ্তরে যোগদান করেছেন এবং অপরজনকে দ্রুততম সময়ের মধ্যে সেনা সদরে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেনারেল হাকিমুজ্জামান বলেন, ‘তিন মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে আসামি করে গ্রেফতারি পরোয়ানা…

বিস্তারিত

তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না।’ মূলত কিছুদিন আগে বাগরাম বিমান ঘাঁটিকে আবার মার্কিন নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের আহ্বান প্রসঙ্গে মুত্তাকি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির আফগান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার ভারত সফরে এসেছেন তালেবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিলের পর সফরের সুযোগ পান তিনি। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর কাবুলের…

বিস্তারিত

আমাদের সেফ এক্সিটের দরকার নেই মন্তব্য করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।’ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত ৫৫ বছর যে দুঃশাসন দেখলাম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম; আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে…

বিস্তারিত

আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব, যেইভাবে যা সহায়তা চাইবে সেভাবেই সরকারকে সহায়তা করা হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আর কোন দল করবে না, তা দেখার দায়িত্ব সরকারের নয়।’ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই, বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে।’ এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ…

বিস্তারিত

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে এসময় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও রাতে অপরিবর্তিত থাকতে পারে। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে- এমন অবস্থায় আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের…

বিস্তারিত

‘আইনের শাসন কাকে বলে- নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেওয়া হবে। তবে তারা যদি সেই ক্ষমতার যথাযথ ব্যবহার না করেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে।’ তিনি আরো বলেন, ‘আইনের শাসন কাকে বলে- তা আমরা আগামী নির্বাচনে দেখাতে চাই। প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন স্বচ্ছ ও…

বিস্তারিত

বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়। বাংলাদেশের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন, যেখানে প্রতিটি মেয়ের একই স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা থাকবে। যা যেকোনো পিতা-মাতা তাদের নিজের সন্তানের জন্য কামনা করেন।’ আজ শনিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রতিবছর ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিনটি বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার, স্বপ্ন ও নেতৃত্বের প্রতীক হিসেবে উদ্‌যাপিত হয়। জাতিসংঘের নির্ধারিত ২০২৫ সালের আন্তর্জাতিক কন্যাশিশু…

বিস্তারিত