Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।’ নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। লাশগুলো পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে তালহা বিন জসিম বলেন, লাশগুলো কারখানার সামনে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি আরো বলেন, ‘পোশাক কারখানার পাশেই…

বিস্তারিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো হাসিনার মতোই পালিয়ে যেতে হবে। আমি এটা ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী- কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই।’ সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, ‘যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমুলুকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’ তিনি বলেন, ‘এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না। কঠোরভাবে সমস্যার সমাধান করতে হবে। দেশকে নির্দিষ্ট লক্ষ্যে…

বিস্তারিত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বানও জানান।’ এদিকে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি…

বিস্তারিত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ধূমপান ছাড়তে বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে মেলোনিকে এ পরামর্শ দেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু তাই নয়, মেলোনিকে ধূমপান ত্যাগের একটি উপায়ও খুঁজে দেবেন বলে জানিয়েছেন এরদোগান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন। ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।’ তাদের পাশেই…

বিস্তারিত

১৯ অক্টোবরের মধ্যে বিধিমালা মোতাবেক নির্ধারিত প্রতীকের তালিকা থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান । তিনি বলেন, ‘এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না।’ ইসি এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। ৭…

বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও ব্যর্থ বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেট বিশ্ব কাপের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৩ উইকেটে। এবারও তীরে এসে যেন তরী ডুবলো। শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছিলো টাইগ্রেসরা। ব্যাটের ধারের পাশাপাশি বোলিংয়েও আক্রমনাত্মক ছিল নাহিদা আখতার আর রাবেয়া খানরা। তবে শেষরক্ষাটা হলো না। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হারিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে জয় তুলে নেয় প্রোটিয়া মেয়েরা। এর আগে ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তীরে এসে তরী ডুবল নিগা সুলতানাদের। ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকারও ৭৮ রানে ৫ উইকেট ফেলে দিয়েও ম্যাচ বের করতে পারলেন না তারা। বাংলাদেশের ৬ উইকেটে…

বিস্তারিত

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। চুক্তির নথিতে ট্রাম্প ছাড়াও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ আরও কয়েকজন বিশ্বনেতা স্বাক্ষর করেছেন। মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন, ‘আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক…

বিস্তারিত

ক্ষুধা অভাবের কারণে হয় না, এটি আমাদের তৈরি অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণেই হয় মন্তব্য করে ক্ষুধা দূরীকরণের জন্য বিশ্বব্যাপী খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে ছয়টি প্রস্তাব পেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। বিশ্বব্যাপী খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রথমত, ক্ষুধা ও সংঘাতের চক্র ভাঙতে হবে। যুদ্ধ বন্ধ করুন, সংলাপ শুরু করুন, সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করুন। দ্বিতীয়ত এসডিজি অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, জলবায়ু কর্মে আন্তরিকতা এবং দুর্বল জনগোষ্ঠীর স্থিতিশীলতা গড়ে তোলার অঙ্গীকারগুলো রক্ষা করতে হবে।’ তিনি…

বিস্তারিত

জাল দলিলে নামজারি করে জমি জবর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রামে। জমি পুনরুদ্ধারে থানা-পুলিশসহ স্থানীয় গণ্যমান্যমের দারস্থ হয়েও জমি উদ্ধার করতে পারেনি বলে দাবি করেছে স্থানীয় দরিদ্র একটি পরিবার। জানা গেছে, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের রামকান্ত গ্রামের চ্যাংরামের নিকট থেকে নরকান্ত রায় ২০ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে ৮৫ শতাংশ জমি ২৫০৫ নম্বর দলিল মূলে ক্রয় করেন। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর ১৯৮৮ সালে একই এলাকার আব্দুল করিম ৫৭৯৬ নম্বর দলিল মূলে নরকান্তের কাছ থেকে ৩৭ শতাংশ জমি ক্রয় করেন। এ জমি একযুগ ভোগদখল করা অবস্থায় জীবিকার তাগিদে টাঙ্গাইলে চলে যান করিম। যাওয়ার সময় কিছু টাকা নিয়ে প্রতিবেশী অতুল চন্দ্রের কাছে ওই জমি…

বিস্তারিত

দেশের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে ডিসেম্বরে। বিসিবি ও আয়োজক কমিটি ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। তামিমের নেতৃত্বে গত আসরেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। ফলে দলটির সমর্থকদের প্রত্যাশা, তামিমকে আবারও বরিশালের জার্সিতে দেখা যাবে আসন্ন মৌসুমে। কিন্তু বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার থাকছে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অবশেষে মুখ খুলেছেন দলটির মালিক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, বরিশাল বিপিএলে খেলতে আগ্রহী, খেললে দলে থাকবেন তামিম ইকবালও। সাম্প্রতিক সময়ে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তামিম। অনেকে মনে করেছিলেন, তার এই সিদ্ধান্ত বিপিএলেও প্রভাব…

বিস্তারিত