চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৪৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে লিটন দাসরা।

বাংলাদেশের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৬১ রান করেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৩ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এ ছাড়া তাওহিদ হৃদয় ১২ ও জাকের আলী ১৭ রান করেছেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারে একবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রেন্ডন কিং। দ্বিতীয় ওভারে এসেই তাকে আউট করেন তাসকিন আহমেদ। মিডঅফে তাওহিদ হৃদয়ের কাছে ১ রানে ক্যাচ হন কিং। দলীয় ১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অলিক আথানাজে আর শাই হোপ দুর্দান্ত খেলতে থাকনে। ৫৯ বলে ১০৫ রানের বড় জুটি গড়ে অবশেষে নাসুম আহমেদের শিকার হন আথানাজে। ৩৩ বলে ৫২ করা আথানেজে স্লগ সুইপ করে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে নাসুম বোল্ড করেন নতুন ব্যাটার শেরফান রাদারফোর্ডকে (০)।

পরে মুস্তাফিজুর রহমান তুলে নেন হাফ সেঞ্চুরিয়ান হোপকে। ৩৬ বলে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। এরপর আর তেমন কেউ মাঠে দাঁড়াতে পারেননি। পরে ক্যারিবীয়রা দেড়শর কাছাকাছি গেছে রোমারিও শেফার্ডের ১৬ বলে ১৩ আর রস্টন চেজের ১৫ বলে অপরাজিত ১৭ রানে।

মুস্তাফিজুর রহমান ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান রিশাদ হোসেন আর নাসুম আহমেদ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version