মাদকের সাথে যারা জড়িত, তিনিও চান তার সন্তানটা ভালো পরিবেশে বেড়ে উঠুক জানিয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের ১১দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যিনি নিজে চাঁদাবাজি করেন, তিনিও চান তার সন্তানটা মানুষ হোক। একজন ভালো মানুষ হয়ে সমাজে বেড়ে উঠুক। অনেকে আছে যারা বিরোধী দলের রাজনীতি করেন, তারাও শাপলা কলিতে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।’

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া গ্রামে নির্বাচনী এক উঠান বৈঠকে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের এ প্রার্থী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘যারা মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে নেতারে তো টাকা দিতে হয়, এ কারণে দেখবেন অনেকে কর্মীদের ফোন দিয়ে বলে ফাইভ লাকস্। আমাদের কি কর্মী পালতে হয়? তারা কর্মীদের দিয়ে খারাপ কাজ করায়, এ খারাপ কাজের পার্সেন্টিজ এরা খায়।’

হাসনাত বলেন, ‘এরা সারাটা জীবন দেবীদ্বারকে নষ্ট করে চুষে চুষে খাইছে। এ দেবীদ্বারটাকে তারা মানি ভিশন মনে করছে। খেটে খাওয়া মানুষদের যারা ব্যাবহার করেছে ১২ তারিখ তাদের চুড়ান্ত ডিফোল্ট করে জনগণের জয় নিশ্চিত করতে হবে।’

একইদিন সকালে উপজেলার বরকামতা ইউনিয়নের সীমারগুড়ি এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ কেউ আমার দোষ খুঁজে, কেননা তাদের কোন দোষ খুঁজে বের করতেই হবে। হাসনাত আব্দুল্লাহর কোন দোষ খুঁজে তারা পায় না। কারণ তার লগে চাঁন্দাবাজ-ধান্দাবাজ নাই। সে চাঁন্দাবাজদের উপর নির্ভর করতেছে না।’

তিনি বলেন, ‘এখন একটা দোষ খুইজা বার করছে। দোষটা কি? দোষটা অইল- সে যদি একবার নির্বাচিত হয়, তাইলে ২০ বছরেও তারে লারান যাইত না। এইটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সে ক্ষেত্রে জোর করে লাড়তে অইবই কেন? মানে একটা অযোগ্য, অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব কিন্তু তারে সমর্থন দেয়া যাবে না।’

এসময় তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘শুনেন- আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। ভোটের ঘরে জোয়ার উঠেছে, মানুষ কিভাবে আটকাবেন? আটকানোর কোন সুযোগ নাই। আমরা যারা নেতা বানাই, এবার তাদের থেকেই নেতা নির্ধারণ করা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়েতে ইসলামী কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদ, জামায়েতের উপজেলা আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা মোফাজ্জল হোসাইন, খেলাফত মজলিশের এমপি প্রার্থী মুফতি মুজিবুর রহমান ফরাজীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version