এখন থেকে বিভাজনের নয়, উন্নয়নের রাজনীতি করবেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিানাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা দেবীদ্বারে বিভাজনের রাজনীতি আর করবো না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করবো, আমরা দেবীদ্বারে ঐক্যের রাজনীতি করবো, প্রগতীর ও সমৃদ্ধির রাজনীতি করবো, আমরা দেবীদ্বারে উন্নয়নের রাজনীতি করবো।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালতলা এলাকায় এক নির্বাচনী সভায় কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে ১১দলীয় জোট মনোনীত এই এনসিপি প্রার্থী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘পুরো দেবীদ্বার একটি দেহ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ধনী, গরীব সবাই দেহের অংশ। সবাই মিলেই দেবীদ্বার, দেবীদ্বারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আলাদা কোনো জাতি হিসেবে নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা অধিকার ভোগ করবো।’

একইদিন সকালে উপজেলার নবিয়াবাদ এলাকায় এক সভায় তিনি বলেন, ‘জুলাইয়ের খুনিদের পূণর্বাসন দেবীদ্বারে হবে না। আপনারা যার আসায় বসে আছেন- সে কোনোদিন দেবীদ্বারে আসতে পারবে না, তাদের বিচারের সম্মুখীন হতে হবে। জুলাই খুনিরা যাকে ভর করে দেবীদ্বারে উঠতে চেয়েছিলো ওই মিয়াও হারাই গেছে। আপনারা দেবীদ্বারবাসী যারা আছেন আপনারা আমার আপনজন।’

হাসনাত বলেন, ‘আমার নাম ভাঙিয়ে যদি কেউ অপরাধ করতে আসে তাকে বেঁধে পুলিশে দিয়ে দিবেন। স্পষ্ট কথা- আল্লাহ স্বাক্ষী- আমার বাপ অপরাধ করলেও যে ব্যাবস্থা, আপনাদের জন্যেও সেই ব্যাবস্থা নেয়া হবে। হাসনাত আব্দুল্লাহ’র বাপ হিসেবে তিনি একটি চেয়ারও ডিজার্ভ করেন না।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার ভাতের অভাব হলে আমি আপনাদের কাছে চাইবো, দিবেন না? রাজনীতি করতে টাকা লাগলে আপনারা দিবেন না? তাহলে কেনো আমি দূর্নীতি করবো? কেনো মাদক সিন্ডিকেট হবো? এতো দিন আপনারা ট্রেইলার দেখছেন। নির্বাচনের পর আগামী পাঁচ বছর আপনারা সিনেমা দেখবেন। আমাকে আর আপনাদের কাছে যেতে হবে না, ইনশাল্লাহ আপনারাই আমাকে খুঁজে বের করবেন ‘

বিকেলে ধামতী রৌশন আরা কলেজ মাঠে এক সভায় তিনি বলেন, ‘নির্বাচনে ভোটের আগের দিন যে টাকা খান তা ঘুষ, তা হারাম। একদিন ঘুষ খেয়ে পাঁচ বছর কি গোলামি করবেন? নাকি একদিন ঘুষ না খেয়ে পাঁচ বছর সেবা নিবেন? আপনারা যদি ঘুষ বিহীন আমাকে বিজয়ী করেন, তাহলে আমি ৫ বছর আপনাদের গোলামি করবো।’

দিনব্যাপী উপজেলার নবিয়াবাদ, তালতলা, ধামতী ও গুনাইঘরসহ বিভিন্ন এলাকায় হাসনাত আব্দুল্লাহ’র নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, এনসিপি দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোফাজ্জাল হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version