দেশ সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদে পরিণত হতে পারে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমি ‘না ভোট’-এর পক্ষে যে কথা বলেছি, তা বুঝে-শুনেই বলেছি। এর কারণগুলো পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছি। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো। জনগণ যা ভালো মনে করবে, তাই আমরা মেনে নেব।’

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগকালে তিনি এ কথা জানান।

রংপুর–৩ (সদর) আসনের মনোনীত এ সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, সবারই নিজস্ব মতামত আছে। আমার মতামত আমি জোরালোভাবে তুলে ধরেছি। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এটা আমার বিশ্বাস। আমি মানুষের কাছে যুক্তিসহকারে আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু।
এ ছাড়াও ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর জেলা সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version