১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে।
এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকল যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকাল নিউজ/এসএফ


