যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাইবার অ্যাটাক নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূলতা থাকুক, আগামীকাল মঙ্গলবার অপপ্রচারকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।’

কখনো কাউকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করেননি উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি। যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, আগামীকাল মঙ্গলবার সাইবার অ্যাটাকের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক হবে। যারা সাইবার অ্যাটাক করছে তারা বাই ডিফল্ট বিজয়ী হলে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীর আইডি হুমকির মুখে পড়বে। এ জন্য আপনারা (শিক্ষার্থীরা) চিন্তা ভাবনা করে ভোট দেবেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version