মায়ের নির্মমতার মুখে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ১৬ মাস বয়সী কন্যাশিশু আঞ্জুমান আয়াত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে মাহমুদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে শিশুকে ফেলে দেয়ার পরে পত্নীতলা থানায় এসে নিজেকে গ্রেফতারের অনুরোধ করেন ওই নারী।

বিষয়টি জানামাত্রই অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থল মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যান।

শুরু হয় নদীতে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা। স্থানীয় জনগণের সহযোগিতায় আত্রাই নদী থেকে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন মোঃ খমির শেখ (৬৫) নামের এক স্থানীয় ব্যক্তি। তিনি নদীর তীরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

পরবর্তীতে পুলিশ শিশুটিকে তার হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি শিশুটিকে উদ্ধারকারী মোঃ খমির শেখকে ধন্যবাদ জানান ও আর্থিক পুরস্কার প্রদান করেন। একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ চিকিৎসা সহায়তায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই মানসিক বিপর্যয়ের ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। এসময় স্ত্রীর মানসিক চিকিৎসা ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি শিশুটিকে উদ্ধারকারী মোঃ খমির শেখ জেলা পুলিশ নওগাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version