কুমিল্লার দেবীদ্বারে হাসান-হোসাইন এন্টারপ্রাইজ এর অধীনে দেবীদ্বার পৌরসভার আইডিএফপিসি প্রকল্পের আওতাধীন প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে চলমান ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর বারেরা গ্রামে ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা প্রাক্কলন ব্যয়ে চলমান ওই কাজের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। এসময় পৌরসভা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে কাজে অনিয়মের সত্যতা পান এবং সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার কথা বলেন।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ১৮ আগস্ট চলমান এই ড্রেনের কাজটি পায় হাসান-হোসাইন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি কাজটি শুরু করলেও অনুমোদিত ডিজাইন অনুযায়ী বটম স্লাব ৭ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদার ও ইন্জিনিয়ারের যোগসাজশে সেখানে ৪/৫ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করে আসছিলেন।
তাছাড়া এক রড থেকে অপর রডের দূরত্ব ৬/৮ ইঞ্চি দেওয়ার কথা থাকলেও সেখানে ১০ ইঞ্চি ও তার বেশি দূরত্ব রডের অবস্থান দেখা গেছে। এমন ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ রাখতে বলেন এবং বিষয়টি পৌর প্রশাসককে অবগত করেন। পরে পৌরসভা থেকে ঘটনার তদন্তে ইন্জিনিয়ারসহ পৌরসভার লোকজন এসে কাজে অনিয়মের সত্যতা পায়।

জানা গেছে, চুক্তির শর্ত লঙ্ঘন এবং ড্রেনের বটম স্লাব ঢালাইয়ের নকশা বহির্ভূত কাজ করায় হাসান-হোসাইন এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেবীদ্বার পৌরসভা। সোমবার রাতে পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে পিপিআর অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে না।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত হাসান-হোসাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইব্রাহিম খলিলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, ‘ঠিকাদার কর্তৃক ঢালাইয়ের কাজে নির্ধারিত ৭ ইঞ্চির পরিবর্তে ৫ ইঞ্চি থিকনেস ব্যবহার করা হচ্ছিল। পৌরসভার ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপে আমরা এটি দ্রুত সংশোধন করে সঠিক ৭ ইঞ্চি থিকনেস নিশ্চিত করেছি। কাজের গুণগত মান বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version