বগুড়া–৬ ও শেরপুর–৩ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ রোববার জাতীয় সংসদে শপথ নিয়েছেন। তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন—বগুড়া–৬ (সদর) আসনের রেজাউল করিম (বাদশা) এবং শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তাঁরা দুজনই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার বগুড়া–৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং একই দিনে শেরপুর–৩ আসনে সাধারণ নির্বাচন হয়। বগুড়া–৬ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)-কে পরাজিত করেন।

অন্যদিকে শেরপুর–৩ আসনে বিএনপির মাহমুদুল হক (রুবেল) জয় লাভ করেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মাসুদুর রহমান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া–৬ ও ঢাকা–১৭—দুই আসনেই বিজয়ী হন। পরে তিনি বগুড়া–৬ আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।

এদিকে শেরপুর–৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। পরে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version