Author: সকাল নিউজ ডেস্ক

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার রাতে ইউক্রেনের ২৩৮টি স্থির-পাখাবিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৯টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা টিএএসএস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে- গত রাতে ডিউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২২১টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে। যার মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৮৫টি, স্মোলেনস্কে ৪২টি, লেনিনগ্রাদে ২৮টি, কালুগায় ১৮টি, নভগোরোদে ১৪টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে ৯টি, বেলগোরোদে ৭টি, রোস্তভ ও তভের অঞ্চলে প্রতিটিতে ৩টি এবং পস্কভ, তুলা ও কুরস্ক অঞ্চলে প্রতিটিতে ১টি করে ধ্বংস করা…

বিস্তারিত

ভারত ও শ্রীলংকার মাটিতে চলতি মাসেই শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা। এরই মধ্যে বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এর আগে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন। ১৪ জনের আম্পায়ারের তালিকায় বাংলাদেশের নারী আম্পায়ার…

বিস্তারিত

ফের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো বিশেষ মর্যাদাকর এ দায়িত পেলেন তিনি। ২০২২ ও ২০২৪ সালে একই দায়িত্ব পালন করেন জয়া। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপির সঙ্গে কাজ করে আসছেন। তার এই মেয়াদ নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে। এবারো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করবেন তিনি। দায়িত্ব পেয়ে জয়া জানান, ‘সবার সঙ্গে মিলেই সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই।’ ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলারও জয়ার ভূমিকার প্রশংসা করেন। দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নের অন্যান্য গুররুত্বপূর্ণ…

বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা কখন শেষ হবে তা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা বলছেন। ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও হয়নি চূড়ান্ত ফলাফল ঘোষণা। সর্বশেষ পাওয়া তথ্য মতে; সকাল সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে। বাকি সাতটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ভোট গণনা আধা ঘণ্টার মধ্যে শেষ হবে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সকাল নিউজকে জানান, ১৫টি…

বিস্তারিত

দুই দিনেও শেষ করা যায়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) ৮ হাজার শিক্ষার্থীর ভোট গণনা। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে সকল মহলে চলছে নানা উৎকণ্ঠা। এমতাবস্থায় ভোট গণনা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাকসু নির্বাচন কমিশন আশা করছে, আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে…

বিস্তারিত

পেশাগত ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির অযাচিত প্রভাব ঠেকাতে সরকারি চিকিৎসকদের জন্য আটটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি চিকিৎসকদের প্রতি জনআস্থা বজায় রাখা, সেবার মান উন্নত করা ও হাসপাতালগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে এ নির্দেশনা কঠোরভাবে মানতে হবে বলে জানিয়ে অধিদপ্তর। নির্দেশনায় চিকিৎসকদেরকে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এড়িয়ে চলা ও রোগীদের জন্য নিরপেক্ষ চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে চিকিৎসকদের…

বিস্তারিত

৭৩ বছর বয়সী সুশীলা কারকি ছিলেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। এই পদে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতার’ জন্য আলোচিত ছিলেন তিনি। তরুণদের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছিলেন তরুণেরা। তারা দেশে জেঁকে বসা দুর্নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। প্রথম দিনের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পরদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। তবে এর পরও দেশটিতে সহিংসতা চলতে থাকে। ২০০৮ সালে গৃহযুদ্ধ ও রাজতন্ত্রের অবসানের পর নেপালে এই কয়েক দিনে সবচেয়ে বেশি সহিংসতা ঘটে, যাতে অন্তত ৫১ জন প্রাণ…

বিস্তারিত

নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের সদস্য পেদ থেকে পদত্যাগ করেছেন জাবি’র ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্বাচনে অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি লক্ষ্য করেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। কমিশনের অন্য সদস্যদের সঙ্গে আলোচনায় মতামত দিয়েও সমাধান হয়নি। বরং আমার প্রস্তাব পাশ কাটিয়ে ভোট গণনা শুরু করা হয়েছে।’ তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে সময় ও সুযোগের সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করছি।’ এর আগে আজ…

বিস্তারিত

জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস (৩১) নামে চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শোকাবহ এ পরিবেশেও চলছে ভোট গণনা। সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা সাংবাদিকদের বলেন, ‘আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) ভোট গ্রহণ শেষে…

বিস্তারিত

ওরাকলের ল্যারি এলিসন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে কয়েক ঘণ্টার জন্য ইলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন। এতে করে মুহূর্তের মধ্যেই বিশ্বের শীর্ষ ধনীর খেতাব হারিয়ে বসেন দীর্ঘ সময় থেকে শীর্ষে থাকা ইলন মাস্ক। মজার বিষয় হচ্ছে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষ ধনীর তকমা ফিরে পেয়েছেন স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক। এমন চমকপদ তথ্যই জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। জানা গেছে, ল্যারি এলিসনের সফটওয়্যার কোম্পানির শেয়ারের মূল্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক-তৃতীয়াংশেরও বেশি বেড়ে যাওয়ায় এলিসনের ব্যক্তিগত সম্পদের পরিমাণও বাড়ে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ৮১ বছর বয়সি এ ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ৩৯৩ বিলিয়ন ডলারে উঠে আসে। এর মাধ্যমে…

বিস্তারিত