Author: নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সরকার বলেছে, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী এবং সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিধ্বংসী ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক স্পষ্ট ও মর্মান্তিক চিত্র এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এই বিধ্বংসী রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ধরলা নদীতে গোসল করতে নেমে শহিদ মিয়া (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আদিতমারী উপজেলার শিয়ালখোওয়া বকশীটারী এলাকার ফয়জার রহমান ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ফয়জারের শ্যালক শ্যামল হোসেনের বিয়ে উপলক্ষ্যে তার ছেলে শহিদ দুইদিন আগে নানার বাড়ি- পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্যইসলামপুর গ্রামে আসেন। গতকাল বিয়ের দিন স্ত্রীকে নিয়ে ফয়জারও শ্বশুরবাড়ি আসেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ফয়জার, তার ছেলে শহিদ, শ্যালক এবং আরও এক কিশোরসহ বাড়ীর পাশের ধরলা নদীতে গোসল করতে নামেন।…

বিস্তারিত

ব্যবসায়ীদেরকে হয়রানির অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) পরীক্ষণ কর্মকর্তা (আরও) শাহাজুর রহমানের বিরুদ্ধে। একাধিক ব্যবসায়ীর অভিযোগ, সকল নিয়ম মেনেই পণ্য আমদানি করা হয়। প্রয়োজনীয় প্রমাণপত্রসহ (ডকুমেন্ট) ফাইল নিয়ে গেলে গাড়িতে আনা পণ্য ও ফাইল পরীক্ষার নামে টাকা দাবি করেন শাহাজুর। টাকা না দিলে করেন হয়রানি এবং আমদানি করা পণ্যের ফাইল আটকে রাখেন। অনেক সময় মোবাইলে মাসিক মেগাবাইট ও মিনিট রিচার্জ করে নেন তিনি। ব্যবসায়ীদের দাবি, নিজেকে সৎ দাবি করলেও অতিলোভী এ কর্মকর্তা কৌশলে দীর্ঘদিন থেকে অনিয়ম করে চলছেন। এ কারণে এই স্থল শুল্ক স্টেশন দিয়ে বেশকিছু ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিয়ে দেশের অন্য স্থল শুল্ক স্টেশন দিয়ে…

বিস্তারিত

চলতি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কানরা। এই ম্যাচ হারলে লঙ্কানদের ফাইনাল খেলা অনেকাংশেই নির্ভর করবে বাংলাদেশের ওপর। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে বড় ধাক্কা খাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে কেমন ফলাফল ভাগ্যে জোটে তার ওপরও অনেক কিছু নির্ভর করছে। সুপার ফোরে এখন পর্যন্ত ১ ম্যাচ খেলে –০.১২১ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে লঙ্কানরা। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান রয়েছে তালিকার একেবারে তলানিতে। আজ শ্রীলঙ্কা হেরে গেলে এবং আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচে ভারত জিতলে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজবে লঙ্কানদের। তবে বাংলাদেশ জিতলে টিকে…

বিস্তারিত

গাজায় লাগাতার ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সমগ্র বিশ্বের মতো যখন যুক্তরাষ্ট্রেও প্রতিবাদের ঢেউ, ঠিক তখনই অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে নিজ দলের নেতা জো বাইডেনকে দায়ী করেছেন হ্যারিস। যুক্তরাষ্ট্রের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট তার আসন্ন বইয়ে লিখেছেন, তিনি মনে করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজাবাসীদের প্রতি পর্যাপ্ত সহানুভূতি দেখাতে পারেননি। এটিই তার হারের অন্যতম একটি কারণ। হ্যারিস লেখেন, আমি জো-এর কাছে অনুরোধ করেছিলাম- তিনি যখন এই ইস্যুতে প্রকাশ্যে কথা বলেন তখন তিনি ইউক্রেনীয়দের দুর্দশার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তেমনি নিরীহ গাজার বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতিও একই সহানুভূতি যেন প্রকাশ…

বিস্তারিত

আখতার হোসেনের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যাওয়া এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নগরীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অনাকাঙ্খিত এ ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নাহিদ বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত আছে।’…

বিস্তারিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।’ সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, ‘আজ জাতিসংঘে প্রধান উপদেষ্টার সোশ্যাল বিজনেসের সাইড ইভেন্ট ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর আরেকটি ইভেন্টে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরো দুই জন পেয়েছেন।’ তিনি বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ…

বিস্তারিত

সম্প্রতি বেআইনি অনলাইন বেটিং অ্যাপ ঘিরে তদন্তে নাম জড়ানো নিয়ে এবার নিজেই মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ইডির (ED) তলবের পর গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দেন মিমি। এ বিষয়ে তদন্ত সংস্থা জানায়, একটি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। সেই অ্যাপের প্রচার বা আর্থিক লেনদেনে সম্ভাব্য যোগসূত্রের কারণেই মিমি, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানসহ একাধিক তারকাকে ডাকা হয়েছে। এতদিন চুপ থাকলেও এবার মিমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি কোনওভাবে এমন কোনও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই যারা বেটিং বা জুয়ার মতো কার্যকলাপকে প্রচার করে।…

বিস্তারিত

কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেনশিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ মেনে নেবে না জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি তো এমনটি কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এসেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলির চণ্ডীপুর সর্বজনীন মন্দিরে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ বলনে, ‘বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটিই তারা…

বিস্তারিত

দীর্ঘ প্রায় দুই দশকের বিরতির পর আবারও শুরু হচ্ছে দেশের প্রথম প্রতিভা অনুসন্ধানমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচারিত জনপ্রিয় এ প্রতিযোগীতারে অডিশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ের এই বাছাইপর্ব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় অডিশনে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অডিশন প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত সেদিনের কার্যক্রম অব্যাহত থাকবে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত তথ্য…

বিস্তারিত