- ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন ধ্বংসের মুখে: ট্রাম্প
- সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে: স্পিকার
- টস জিতল বাংলাদেশ, এবারও একই সিদ্ধান্ত
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
- ঈদ উপলক্ষে চালু হচ্ছে নতুন লঞ্চ সার্ভিস
- ১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিস্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
Author: নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনকে সম্প্রতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল। চার প্রভাবশালী দেশের স্বীকৃতির দেওয়ার এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল রোববার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। কাজেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই।’ এই স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। তৌহিদ হোসেন আরও জানান, পশ্চিমার আরেক দেশও ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের…
লালমনিরহাটের পাটগ্রামে মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা পৌরসভার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মোড়ে অভিযান চালায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে গেলে ঘটনাস্থলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল আজিজকে (৪২) আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের ১৮৬০- এর দণ্ডবিধি ১৮৮ ধারার সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত…
ন্যায্য বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি…
রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মধ্যরাতে শুরু হওয়া ভারী বর্ষণ ও বজ্রপাত সোমবার সকালেও অব্যাহত ছিল। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জমে গেছে হাঁটু থেকে কোমরসমান পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে বিড়ম্বনায় পড়েছে নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও খেটে খাওয়া মানুষজন পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। রাজধানী ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।। বৃষ্টির সঙ্গে হয়েছে বজ্রপাতও। সকাল পৌনে ৬টার দিকে বৃষ্টি শুরুর পর মুষলধারে হয় ৭টা পর্যন্ত। এরপর থেমে থেমে সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়। তবে বৃষ্টি…
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তিনি ঢাকা ছেড়েছেন। রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন প্রতিনিধি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,…
এবার মেট্রো রেলে যাত্রী সংখ্যা ৫ লাখ ছাড়াবে। কারণ, সকালে এবং রাতে আধাঘণ্টা করে বাড়ানো হচ্ছে মেট্রো রেল চলাচলের সময়। দুই ট্রেনের মধ্যে বিরতিও দুই মিনিট কমানো হবে বলে জানা গেছে। যাত্রী চাহিদা পূরণে মেট্রো রেল রাত ১০টার পরও চলবে এবং সকালেও আধা ঘণ্টা আগে শুরু হবে। ফলে পিক আওয়ারে ট্রেন প্রতি প্রায় ৪ মিনিট ১৫ সেকেন্ড অন্তর চলবে। বর্তমানে এই বিরতি ৬ মিনিটের বেশি। নতুন সময়সূচি দুই সপ্তাহ পর কার্যকর হবে। তার আগে আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে এবং পরীক্ষামূলক সময়েও যাত্রী পরিবহন করা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, নতুন ব্যবস্থায় মেট্রোরেল সক্ষমতার প্রায়…
আজ সোমবার সন্ধ্যার মধ্যেই উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ হতে পারে। এই সম্ভাব্য লঘুচাপ দুটির মধ্যে একটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। সোমবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এরপর আবার তা কয়েকদিনের জন্য কমতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে আবার বৃষ্টি ও বাতাস বাড়তে পারে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে…
জিততে হলে দারুণ একটা শুরু প্রয়োজন। ইনিংস উদ্বোধনী করতে নেমে শুধু দারুণ শুরুই নয়, দুবাইয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিষেক শর্মা-শুবমান গিল। ইনিংসের প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে ভারতের ব্যাটিংয়ের শুরুটা করেন অভিষেক। এরপর একে একে সাইম আইয়ুব-আবরার আহমেদ ও হারিস রউফদেরও শাসন করলেন তিনি। তার সঙ্গে যোগ দিলেন সতীর্থ গিল। দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৯ রান তুলে ভারত। চার-ছক্কায় একাকার অভিষেক-গিল। ৯ ওভার শেষ হওয়ার আগেই এক’শ রানের জুটি গড়েন তারা। দুর্দান্ত জুটি গড়ার পথে ২৪ বলে ফিফটি তুলে নেন অভিষেক। সাইমকে চার মেরে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ৫৬ রানের ইনিংসটি সাজান সমান ৪…
লালমনিরহাটের পাটগ্রামে উদ্ধার করা হয়েছে রোগাক্রান্ত গরুর জবাই করা পচা মাংস। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জনস্বাস্থ্য কর্মকর্তা (স্যানিটারী অফিসার) কর্তৃক পাটগ্রাম পৌরসভার মির্জারকোট গ্রামের সরেওর বাজার এলাকা থেকে এ মাংস জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোগাক্রান্তের বিষয় গোপন রেখে পা ভেঙ্গে যাওয়ার কথা বলে শনিবার সন্ধ্যায় একটি গরু বিক্রি করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইছামুদ্দিন। গরুটি কিনে নেন একই এলাকার স্থানীয় কসাই নুরুজ্জামান। ওইদিন রাতে নিজ বাড়িতে গরুটি জবাই করেন তিনি। এ সময় গরুর মাংসের রং ভিন্ন ও মাংস দুর্গন্ধ হয়ায় সন্দেহ হয় নুরুজ্জামানের। পরদিন তিনি বিষয়টি ইছামুদ্দিন জানিয়ে গরুর মাংস গুলো নিয়ে টাকা ফেরত চান। ইছামুদ্দিন টাকা…
সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সময়ের সাথে পাল্লা দিয়ে যেমনি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তেমনি বাড়ছে মৃত্যুও। একথায় ভয়াবহ পনিস্থিতিতে রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চলতি সময়ের অতঙ্ক- এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
