Author: নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)  উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও তা না দিয়ে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর।’ রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। দলটির মুখ্য সমন্বয়ক আরো বলেন, ‘আমরা আগেই…

বিস্তারিত

দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিএনপির থেকে বড় ধরণের কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয়, তাহলে শিল্পখাতে যে কর্মসংস্থান হারানো গিয়েছে তার জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’ তিনি বলেন, ‘আমরা ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। তার উপরে আমরা বিস্তারিত কাজ করেছি, এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ এ কথা বলেন। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ…

বিস্তারিত

ভোটের আগেই বিসিবি পরিচালক হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর। বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়, এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী- নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদিকে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর। এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে…

বিস্তারিত

এবার পূজাকে বিঘ্ন করার জন্য পাহাড়ে এক ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শুরুতে চয়নশীল নামে একজনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে সে কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতকারী বাহির থেকে ইন্ধন দিয়ে থাকে, যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন না…

বিস্তারিত

সাত মাস ধরে অসুস্থ রয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ৬ মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। আজ নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। জয় বলেন, ‘আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। এ বছরের শুরুতে তিনি শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন। দিন দিন অবস্থার অবনতি হতে থাকলে গত ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয়। রিপোর্টে জানা যায়, তার…

বিস্তারিত

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন এক দল বিক্ষুব্ধ লোক। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। বাসাটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায়। স্থানীয়রা জানান, একদল বিক্ষুব্ধ লোক বুধবার বিকেলে উত্তর তেমুহনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলায় আগুন দেয়। দ্বিতীয় দফা আগুন দেওয়ার ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল…

বিস্তারিত

দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পেছনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’ বুধবার রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘যারা শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।’ তিনি বলেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করার শপথ নিয়েছে। আমরা চারদিক থেকে চেষ্টা করছি, যেন এই উৎসবটি উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা…

বিস্তারিত

রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকালে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। বারডেম-আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার ‘মাইল্ড স্ট্রোক’-এর শিকার হয়েছেন তিনি। এর আগে গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রবিবার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে অবস্থানকালে গত ১৩ বা ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা…

বিস্তারিত

প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামী ১০ অক্টোবর ‘সূর্য ক্লাব’ নামের একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে তারা এ কনসার্ট হওয়ার কথা ছিল। অনুমতি না মেলায় কনসার্ট স্থগিতের বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে জেমসের কনসার্ট স্থগিত করার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। নেপথ্যে অজানা মুরব্বিদের ইন্ধনের কথা চাউর হয়েছে। তারা কারা মুবব্বি বিষয়টি কেউ পরিষ্কার করতে পারেননি। কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী এবং সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন জানান, রাজনৈতিক চাপে মুরব্বিদের খুশি করতে…

বিস্তারিত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সাতটি পদক্ষেপ নেয়ার প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সাতটি পদক্ষেপ নেয়ার প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘গণহত্যা শুরুর আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে উদ্যোগের অভাব রয়েছে। আন্তর্জাতিক অর্থায়নে ভয়াবহ ঘাটতি রয়েছে। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমার থেকে। এর সমাধান সেখানেই আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গাদের ওপর…

বিস্তারিত