Author: নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ইলিশের উৎপাদন বাড়াতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুর, নোয়াখালি ও লক্ষ্মীপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ খবরে বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া। শুক্রবার (৩ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার মতলব বাজার ও মুন্সিরহাট বাজারসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, ইলিশ কিনতে আসা ক্রেতারা দাম বেশি হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মাছ কিনতে আসা ফয়েজ আহমেদ বলেন, ‘এমনিতেই ইলিশের দাম বেশি। তার মধ্যে ৪ তারিখ থেকে নিষেধাজ্ঞা, কিন্তু আজকে থেকেই দাম আরো দিগুণ হয়ে গেছে। নিষেধাজ্ঞার খবর শুনামাত্রই মাছ বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। যেই দাম দেখছি,…

বিস্তারিত

ইসরায়েলি কমান্ডোরা গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে। আলজাজিরার খবরে এমন তথ্যই জানা গেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা। গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে এ বহরটি যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়ে ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন। ইসরায়েল বলছে, গাজার দিকে যাওয়া এসব নৌযান অবরোধ ভঙ্গের চেষ্টা করছে, অন্যদিকে কর্মীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন। ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, তারা ফ্লোটিলা থামাবে। তাদের…

বিস্তারিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ের আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ ৫ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি…

বিস্তারিত

দুর্দান্ত শুরু করে বন্দরে তরী ভিড়ানোর আগেই আফগানিস্তান বোলারদের কাছে একের পর এক কুপোকাত হচ্ছিল বাংলাদেশী ব্যাটাররা। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়া বাংলাদেশ দলকে অবশেষে উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। ১৫২ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১১ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান জমা পড়ে। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৩ রান, হাতে ১০ উইকেট। এমন অবস্থায় থেকে ম্যাচ হারার নজির টি-টোয়েন্টি ইতিহাসেই বিরল। অথচ, তেমনি নিশ্চিত পরাজয়ের হাত…

বিস্তারিত

দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এসময় তিনি আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই ক্ষমতায় গিয়ে সকল দাবি পূরণ করবে।’ বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করতেও এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত…

বিস্তারিত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল কেঁপে উঠেলো ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটিতে নতুন করে আরও ভূমিকম্প সংঘটিত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগর। যা বড় একটি ফল্টলাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইনটিকে শহরটির ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য ঝুঁকি হিসেবে দেখা হয়। গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির কারণে আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।…

বিস্তারিত

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। বহরে মোট ৪৪টি নৌযান ছিল, যেখানে বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন অংশগ্রহ ছিলেন। তবে একটি জাহাজ এখনও আটক হয়নি। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ তারা আরও জানিয়েছে, আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য…

বিস্তারিত

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহিরাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমদ রফিকের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর রাখছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনি চিকিৎসকের বরাত দিয়ে আহমদ রফিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার…

বিস্তারিত

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত এক জয় দিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা। এটি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় হলেও এবারের জয়টি এসেছে একেবারে দাপটের সঙ্গে। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা। এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড়…

বিস্তারিত

টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেওয়া হয়। এসময় সেখানে ছিল বিষাদের সুর। ভক্তদের কারও চোখে দেখা যায় অশ্রু, কারও ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা। কেউবা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে। সদরঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে বিকেল থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়। পরে নৌকাযোগে সেগুলো নিয়ে…

বিস্তারিত