Author: নিজস্ব প্রতিবেদক

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেনদেশের স্বাস্থ্য সহকারীরা। আজ বুধবার (১ অক্টোবর) থেকে ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্ছিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু। এ ছাড়া কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পরবে…

বিস্তারিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী রবিবার এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। এভাবে তৈরিকৃত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। সূত্র আরো জানিয়েছে, চিঠি পেয়ে কাটছাট করতে পারে অর্থ মন্ত্রণালয়। তারা যেটিতে অনুমোদন দেবে, সেই হারেই বাড়ি ভাড়া…

বিস্তারিত

সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। পরে জানা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে সরানোর নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন। আজ বুধবার নিজের ভেরিফায়েয়েড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এ তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ রাষ্ট্রপতি ওই চিঠিতে স্বাক্ষর করেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনও চিঠিটি পেয়েছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি সায়ের। বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার…

বিস্তারিত

২৭ বছরে পদার্পন করেছে বেসরকারি ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ আজ বুধবার (১ অক্টোবর) ২৬ বছর পার করে ২৭-এ পা রাখছে চ্যানেলটি। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে এই বেসরকারি টেলিভিশন চ্যানেল। বরাবরই দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের রেওয়াজ থাকলেও এবার থাকবে না কোনো আনুষ্ঠানিকতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে এ বছর প্রাঙ্গণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কেক কাটার আয়োজন থাকছে না। তবে সারা দিন টেলিভিশন পর্দায় থাকবে নানা আয়োজন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান—‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ’। দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রচারিত হবে ‘আজকের সংবাদপত্র’-এর বিশেষ পর্ব। সকাল সাড়ে ৭টায় থাকছে…

বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা নিয়ে সাধারণ নাগরিকদের জন্য মতামত জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে এই জাতীয় বেতন স্কেলবিষয়ক অনলাইন জরিপ, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা কত হওয়া উচিত, সেই বিষয়ে সাধারণ নাগরিকেরা মতামত দিতে পারবেন। বাড়িভাড়া, স্বাস্থ্য, শিক্ষা ভাতা বাড়ানো উচিত কি না, তা–ও বলতে পারবেন। এ জন্য পে-কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই জরিপে অংশ নিতে হবে। বাংলাদেশের যেকোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন। জরিপে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও সমিতি—এই চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিপে অংশ নিতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে জরিপে অংশ নিতে হবে।…

বিস্তারিত

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) শুরু হচ্ছে এ সম্মেলন। এতে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধিত্ব করবে কুয়েত। জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য…

বিস্তারিত

সরকারি ব্যবস্থাপনার বাহিরে এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হজ জেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ সংশ্লিষ্টরা। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি হজ প্যাকেজ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। লালমনিরহাটের-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন এই তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ আনুষ্ঠানিকভাবে পাটগ্রাম উপজেলায় তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল অংশ নেওয়া এ শোভাযাত্রা পাটগ্রাম উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আনন্দঘন এ গণসংযোগে দল-মত নির্বিশেষে সর্বোস্তরের সাধারণ মানুষের, বিশেষ করে তারুণ্যের ঢল নামে। এ সময় শিহাব আহমেদ বলেন, হাতীবান্ধা-পাটগ্রামবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি তুরস্কের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসেছি। আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি ঘরে ঘরে…

বিস্তারিত

এবারের অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে বাংলাদেশ অংশ নিচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি দেশের পক্ষ থেকে সিনেমাটিকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। শনিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ৯৮তম অস্কারে অংশ নেওয়ার জন্য পাঁচটি সিনেমা জমা পড়ে। এর মধ্যে রয়েছে- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ শেষ পর্যন্ত দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেল। একাডেমির নিয়ম অনুযায়ী গঠিত অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন সাংবাদিক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ১৮ মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে অনেক সময় নিচ্ছি, অনেক মানুষ তো বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। মানুষ এই ধরনের কথা বলছে। তারা বলছে আপনি ক্ষমতায় থাকুন; নির্বাচনের কি দরকার?’ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও কিছু বিষয়ে কথা বলেন। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন…

বিস্তারিত