- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
- আজ থেকে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো : প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার
- রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ
- থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
Author: নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী অধিবেশন শুরু হবে নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)। ড. মুহাম্মদ ইউনূস দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এই ভাষনে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে অধ্যাপক ইউনূস বিশ্ব সম্প্রদায়কে জানাবেন বলে বৃহস্পতিবার (২৫…
শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে। বিচারের মুখোমুখি থাকা সত্ত্বেও তিনি (শেখ হাসিনা) ভারতে বসে উস্কানিমূলক ও অস্থিতিশীল বক্তব্য দিয়ে চলেছেন। ন্যায়বিচারের জন্য অন্তর্বর্তী সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।’ নিউইয়র্কে বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে…
টেলিভিশন ও মঞ্চনাটকের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক নাটক ‘লাল জমিন’র অসামান্য সাফল্যের পর এবার তিনি নিয়ে এসেছেন নতুন নাটক ‘গোধূলি বেলায়’। আজ (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’ প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হবে নাটকটি। মোমেনা চৌধুরী রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা। নাটকটি সম্পর্কে মোমেনা চৌধুরী বলেন, ‘জীবনের এই গোধূলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া-পাওয়া থাকে না। প্রয়োজন হয় শুধু একজন ভালো বন্ধুর, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেয়া যায়।’ তিনি আরো বলেন, ‘সাধারণত নাটক বেইলি রোড কিংবা শিল্পকলায় মঞ্চস্থ হলেও…
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় চার জোড়া (৮টি) বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবারের পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১ থেকে ৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। একই সময়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আন্তঃনগর…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয়।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচির’ ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব যুব কর্মসূচি’র চেয়ারপারসনকে উচ্চ পর্যায়ের এই যুব বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, পঁচাশি বছর বয়সে এসে আজকের আলোচ্য বিষয় ‘অন্তঃপ্রজন্মীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করা’-এর গভীরতা আমি অনুভব করছি। গত বছর বাংলাদেশে আমরা দেখেছি যুবশক্তির অসাধারণ ক্ষমতা। তারা…
ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেওয়া হয়। যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে, বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে দুই দেশের অবস্থান ক্রমেই তীব্র হয়ে উঠছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ যুক্ত করেছে বেইজিং। এ তালিকায় থাকলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না। চীনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান…
বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টি করা জরুরী মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, ‘আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানিনির্ভর। পাকিস্তান থেকে সিমেন্টের কাঁচামাল আমদানিতে ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়ানো দরকার।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানিনির্ভর। বিশেষ করে লাইম স্টোন…
প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ফেরত দিতে তাঁর দীর্ঘ সময়ের সহচার্য নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাঙালি জাতিসত্তার অমর নাট্যজন সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রর পক্ষে বৃহস্পতিবার ডাকযোগে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে এসব মূল্যবান সামগ্রী সংরক্ষণ করা হবে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়। শিহাব উদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঞ্চ নাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়াও নোটিশ প্রাপ্ত অন্যরা হলেন মো. কামরুল হাসান,…
অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছেলেরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চ্যাম্পিয়ন হলে কোচ হিসেবে ছোটন প্রথমবার পুরুষ দলকে শিরোপা উপহার দেবেন। সাফ অনূর্ধ্ব-১৭ বিভাগে বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। আর তা হতে পারে ছোটনেরই শিক্ষায়। নতুন সাফল্যের খাতায় নাম লেখাতে পারবেন কি না এখন তারই অপেক্ষা। শক্তিশালী পাকিস্তানকে সেমিফাইনালে হারানোটা নিংসন্দেহে আনন্দের। বিশেষ করে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলেও ফেবারিট ভারতের বিপক্ষে পাকিস্তান যে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তাতে কিছুটা হলেও ভয়ে ছিলেন ছোটনের শিষ্যরা। ভয়কে জয় করলেও গোলের ব্যবধান এত কম হলো কেন, সেটাই আক্ষেপ। গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কা…
এতো সহজ সম্ভাবনা ভাগ্যের কড়া নাড়ে কালেভাদ্রে। আর সেই সহজকেই কঠিন করে তোলে আমাদের ক্রিকেটাররা। কোটি কোটি মনে বেদনা জাগিয়ে স্বপ্নকে কবর দেয়। এমনটি অবশ্য নতুন নয়; তবে ক্রিকেটের ইতিহাসে এতোটা পথ পাড়ি দিয়েও যে, এখনো নিজেদের সক্ষমতা নিশ্চিত করতে পারেনি এমনকি ক্রিকেটপ্রেমীদের নূন্যতম আস্থায় আসেনি সেটিই চরম হতাশার। বিশেষ করে ব্যাটারদের যাচ্ছেতাই পারফর্মেন্স, উদাসীনতা এবং আত্মবিশ্বাসহীন খেলা অশাহত করছে ক্রিকেট ভক্ত-অনুরাগীদের। ১১ রানে হেরে এশিয়া কাপের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। অথচ, ম্যাচের সমীকরণটা ছিল খুবই সহজ। ২০১৬ এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ১৩৬ রান। এর চেয়ে ঢের বেশি রান এই এশিয়া কাপে এই মাঠেই তাড়া…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
