Author: নিজস্ব প্রতিবেদক

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যা আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে। যার ফলে, দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর…

বিস্তারিত

সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে যা কিছু বলেছেন তাকে থিউরিটিক্যাল মন্তব্য করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।’ বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। পাহাড়কে যারা অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালি…

বিস্তারিত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর ভোকাল  আলী আজমত আসছেন বাংলাদেশে। এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু কনসার্টের আগের দিন সামাজিক মাধ্যমে আলী আজমতের টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে কনসার্ট নিয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়নি। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর এবার আলী আজমত নিজেই জানালেন, বাংলাদেশে গান শোনাতে আসছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকভরা মঞ্চের একটি ছবি পোস্ট করে আলী আজমত লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সঙ্গে দেখা হবে।’ তবে কনসার্টটি কবে, কোথায় হবে, কারা আয়োজন করছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। খোঁজ…

বিস্তারিত

ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। এটাই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি।’ বুধবার ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের বলতে চাই, ২০০৯ সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।’ তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সকল পথ যখন বন্ধ…

বিস্তারিত

অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে হলিউড তারকা টম ক্রুজ গভীর সম্পর্কে রয়েছেন বলে বহুদিন থেকেই নানা গুঞ্জন রয়েছে। সেটিই যেন সত্যিতে রূপ নিলো। অবশেষে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টম। তবে, দুই হলিউড তারকা কবে বিয়ে করছেন, কিংবা কোথায় করছেন, তা কিছুই চূড়ান্ত হয়নি। সূত্রের খবর অনুযায়ী, টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। সুতরাং, মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এক্সাইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে। স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। তবে কবে বিয়ে করছেন এবং কিভাবে করছেন, সবটাই এখন হাওয়ায় ভাসছে। তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে হলিউডে গুঞ্জন, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের। যদিও…

বিস্তারিত

চলতি বছরের জুলাই ও সেপ্টেম্বরে রংপুরের পীরগাছায় প্রথম অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দু’জন মারা যান। একই সময়ে উপজেলার কয়েকটি ইউনিয়নে অর্ধশত ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা যায়। পরে অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা ১১ জনের মধ্যে আটজনের অ্যানথ্রাক্স শনাক্ত হয়। রংপুরের পীরগাছায় ওই আটজনের পর এবার কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আরও তিনজনের অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। বুধবার রাতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে দু’জন কাউনিয়ার এবং একজন মিঠাপুকুরের বাসিন্দা। এ নিয়ে জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা বলেন, ‘কাউনিয়ায় অ্যানথ্রাক্স উপসর্গ আছে এমন ছয়জনের নমুনা সংগ্রহ…

বিস্তারিত

হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে।’ পরবর্তী সময়ে যে সরকার আসবে তারাও হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ঐতিহ্যের বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস।…

বিস্তারিত

নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)  উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও তা না দিয়ে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর।’ রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। দলটির মুখ্য সমন্বয়ক আরো বলেন, ‘আমরা আগেই…

বিস্তারিত

দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিএনপির থেকে বড় ধরণের কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয়, তাহলে শিল্পখাতে যে কর্মসংস্থান হারানো গিয়েছে তার জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’ তিনি বলেন, ‘আমরা ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। তার উপরে আমরা বিস্তারিত কাজ করেছি, এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ এ কথা বলেন। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ…

বিস্তারিত

ভোটের আগেই বিসিবি পরিচালক হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর। বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়, এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী- নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদিকে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর। এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে…

বিস্তারিত