Author: সকাল নিউজ ডেস্ক

যারা চাঁদ ভালোবাসেন তাদের জন্য সুখবর! চলতি মাসের ৭ অক্টোবর দেখা যাবে বছরের প্রথম পূর্ণিমা, যাকে সুপারমুনও বলা হয়। এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। যার ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখায়। শনিবার ৪ অক্টোবর জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) অনুসারে, ৭ অক্টোবর বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বে দৃশ্যমান হবে বছরের প্রথম সুপারমুন। সুপারকো কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবরের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। সেই রাতে, চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২৪ হাজার ৫৯৯…

বিস্তারিত

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্তৃক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’। বিবৃতিতে, আটক সব মানবিক সহায়তা কর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একইসাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ আরও দাবি করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক…

বিস্তারিত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোন বাধা নেই। শুক্রবার (০৩ অক্টোবর) ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তারাই নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোন ফ্যাসিস্ট দ্বারা নিজেকে নিরাপত্তাহীন মনে করেন তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন বিলিয়ে দেন। অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও…

বিস্তারিত

উত্তরায় এক ব্যবসায়ীর বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পক্ষে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি থেকে পদ স্থগিত হওয়া আলোচিত এই নেতা এ কথা বলেন। ফজলুর রহমান বলেন, যে মেয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল ‘ফজু পাগলা গ্রেপ্তার না হলে আমরা যাব না’, আজ সেই মেয়েই চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। এখন মনে হচ্ছে, তার পাশে দাঁড়ানোই উচিত। আমি তার পক্ষে আদালতে লড়ব। জামায়াতের কর্মীরা তাকে যেভাবে অপমান করেছে, এমন অভিজ্ঞতা তিনি আর কোনো রাজনৈতিক দল থেকে পাননি জানিয়ে ফজলুর রহমান বলেন,…

বিস্তারিত

অন্তঃসত্ত্বা অবস্থায়অত্যাচারিত হয়েছিলেন বলে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য। সাবেক স্ত্রী রীতা দাবি করেছিলেন, বিয়ের পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, সাজসজ্জা করার অনুমতি ছিল না তার। অন্তঃসত্ত্বা অবস্থায় শুধু পাশে ছিলেন জা। এমনকি, খাওয়াদাওয়ার উপরেও ছিল বিধিনিষেধ। রান্নাঘরে নাকি তালা দিয়ে রাখা হত। রীতা বলেছিলেন, ‌‘ওরা যখন বাইরে যেত, রান্নাঘরে তালা দিয়ে দিত। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম। তার পরে খেতে পারতাম।’ এমনকি বাচ্চার খাবার, ওষুধও নাকি দেওয়া হত না তাকে। বেঁচে থাকার জন্য নিজের গয়না বেচে…

বিস্তারিত

জামায়াত এবং শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নিজেদের কর্মী অন্য দলে যুক্ত করার কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ অভিযোগ করেন। ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জামায়াত এবং শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ ও এনসিপি। তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলে তাদের নিজেদের লোকও যুক্ত রেখে সেই দলগুলোকেও…

বিস্তারিত

আন্তর্জাতিক বিরতিতে আগামী নভেম্বরে ভারতের একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কেরালায় অনুষ্ঠিতব্য সেই ম্যাচে ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলবেন কি না, তা নিশ্চিত না। তবে পরের মাস ডিসেম্বরে মেসি যে ভারতে ব্যক্তিগত সফরে যাচ্ছেন, তা গতকাল রাতে সামাজিক মাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন। যা হবে ভারতে ১৪ বছর পর তাঁর প্রথম সফর। ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভারত সফরের সূচি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘আমি সত্যিই খুব উচ্ছ্বসিত যে, আগামী ডিসেম্বরের আমি ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্যকাজে অংশ নেওয়া দারুণ ব্যাপার হবে। এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির আইকনিক স্টেডিয়াম…

বিস্তারিত

৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ইলিশের উৎপাদন বাড়াতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুর, নোয়াখালি ও লক্ষ্মীপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ খবরে বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া। শুক্রবার (৩ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার মতলব বাজার ও মুন্সিরহাট বাজারসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, ইলিশ কিনতে আসা ক্রেতারা দাম বেশি হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মাছ কিনতে আসা ফয়েজ আহমেদ বলেন, ‘এমনিতেই ইলিশের দাম বেশি। তার মধ্যে ৪ তারিখ থেকে নিষেধাজ্ঞা, কিন্তু আজকে থেকেই দাম আরো দিগুণ হয়ে গেছে। নিষেধাজ্ঞার খবর শুনামাত্রই মাছ বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। যেই দাম দেখছি,…

বিস্তারিত

ইসরায়েলি কমান্ডোরা গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে। আলজাজিরার খবরে এমন তথ্যই জানা গেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা। গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে এ বহরটি যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়ে ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন। ইসরায়েল বলছে, গাজার দিকে যাওয়া এসব নৌযান অবরোধ ভঙ্গের চেষ্টা করছে, অন্যদিকে কর্মীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন। ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, তারা ফ্লোটিলা থামাবে। তাদের…

বিস্তারিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ের আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ ৫ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি…

বিস্তারিত