Author: নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তোফায়েল আহমেদের জামাতা সাবেক এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন। রোববার রাত সাড়ে নয়টার দিকে মুঠোফেনে তিনি জানান, তার শ্বশুর জনাব তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তবে হৃদযন্ত্র কাজ করছে। পরিবারের পক্ষ থেকে তোফায়েল আহমেদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন ডা. তুহিন। এ বিষয়ে ডা. তুহিন আরো জানান, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই। তাকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। তিনি প্রতিদিন গড়পড়তা প্রায় ১৮ ঘণ্টাই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। কয়েক বছর ধরেই হুইলচেয়ারে চলাফেরা করেন। কাউকে…

বিস্তারিত

সাইফ হাসানের ঝড়ো ইনিংসে ঝলমলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রোববার রাতে সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে কুপকাত করল টাইগাররা। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আফগানদের হোয়াইটওয়াশ করল জাকের আলীর দল। ১৪৪ রানের লক্ষ্য সামনে রেখে টাইগাররা কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত সাইফ হাসানের আগুনঝরা ইনিংসে ভর করে ১৮ ওভারে ম্যাচ শেষ করে জয়ের পতাকা উড়ায়। প্রথম দুই ম্যাচে জয় এসেছে বটে, কিন্তু সব মিলিয়ে শেষ ম্যাচে এসে দুর্দান্ত দাপট দেখাল রাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে বলে ফিল্ডিংয়ে, কোনো বিভাগেই পাত্তা দিল না আফগানদের। প্রতিপক্ষকে ১৪৩ রানে আটকে রেখে ৬ উইকেট আর ১২ বল…

বিস্তারিত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের অবস্থা আশংকাজনক। তাকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘অপারেশনের প্রথম দিন স্থিতিশীল থাকলেও গতকাল বিকাল থেকেই স্যারের পরিস্থিতি খারাপ হতে থাকে। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আমরা মিরাকলের জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন। স্যারের স্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনি…

বিস্তারিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ‘মেধাবীদের শিক্ষকতায় আনতে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত। এতে মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে আকর্ষণবোধ করবে।’ রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘মেধাবীদের শিক্ষকতায় আনতে না পারলে শিক্ষাব্যবস্থাকে আমরা এগিয়ে নিতে পারবো না, শিক্ষার্থীদেরও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে না।’ তিনি বলেন, ‘অনেক দেশ আছে, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যে বেতন-ভাতা পান, প্রাথমিকের শিক্ষকরাও তেমনই বেতন-ভাতা পান। এটা আমাদেরও করা উচিত। যেন মেধাবীদের আমরা…

বিস্তারিত

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চা জরুরি।’ রবিবার (৫ অক্টোবর) গুলশানে দলের কার্যালয়ে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু জানান, বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যহত রাখার অঙ্গিকার করেছে জাতিসংঘ। এ সময় গোয়েন লুইস বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।’ সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর যে ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে তার মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোতে। বাকি দুইজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি এবং চট্টগ্রাম বিভাগে। তাদের মধ্যে চারজন মারা গেছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি তিনজন মারা…

বিস্তারিত

চলতি মাসের শেষে ৪২ বছরের পা দেবেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জীবনের এই সময়ে এসে নাকি শান্তি খুঁজে পেয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্যে, ‘চল্লিশের পর এসে আমি নিজের সঙ্গে শান্তিতে আছি।’ আজ রোববার (৫ অক্টোবর) ‘সমাজ আর একজন অস্বস্তিকর নারী’- শিরোনামে  সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বাঁধন। সেখানে নিজের নানান ব্যর্থতার কথাও বলেছেন তিনি। বাঁধন লিখেছেন, ‘আমি এমন এক মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে- যে অনুগত, বাধ্য, শান্তভাবে মানিয়ে নেয়। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম, সত্যি করেছিলাম। চেষ্টা করেছিলাম, পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে, চেষ্টা করেছিলাম…

বিস্তারিত

বড় ধরণের পরিবর্তন আনা হচ্ছে জন প্রশাসনের সাংগঠনিক কাঠামোয়। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ সংস্কার কমিশনের ১০টি সুপারিশ দ্রুত বাস্তবায়নে গত জুলাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব সুপারিশ বাস্তবায়িত হলে আমূল বদলে যাবে জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামো। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গঠন করা হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)। বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে। এসইএসের অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সকল পদ। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের…

বিস্তারিত

জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন। আজ রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একাধিক প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশন।’ আজ মূলত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে, তা শুনতে চাইবে ঐকমত্য কমিশন। দলগুলো চাইলে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট ও পরিমার্জিত পরামর্শগুলোও প্রস্তাব আকারে তুলে ধরবে কমিশন। ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের…

বিস্তারিত

ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছিল। এ চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ ছিল, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে।’ আজ রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ধর্মীয়…

বিস্তারিত