- ১০ মিনিটে লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
- সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম
- আজ থেকে আবারও কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো : প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার
- রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ
- থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী
Author: আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ধূমপান ছাড়তে বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে মেলোনিকে এ পরামর্শ দেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু তাই নয়, মেলোনিকে ধূমপান ত্যাগের একটি উপায়ও খুঁজে দেবেন বলে জানিয়েছেন এরদোগান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন। ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।’ তাদের পাশেই…
১৯ অক্টোবরের মধ্যে বিধিমালা মোতাবেক নির্ধারিত প্রতীকের তালিকা থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান । তিনি বলেন, ‘এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না।’ ইসি এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। ৭…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও ব্যর্থ বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেট বিশ্ব কাপের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৩ উইকেটে। এবারও তীরে এসে যেন তরী ডুবলো। শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছিলো টাইগ্রেসরা। ব্যাটের ধারের পাশাপাশি বোলিংয়েও আক্রমনাত্মক ছিল নাহিদা আখতার আর রাবেয়া খানরা। তবে শেষরক্ষাটা হলো না। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হারিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে জয় তুলে নেয় প্রোটিয়া মেয়েরা। এর আগে ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তীরে এসে তরী ডুবল নিগা সুলতানাদের। ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকারও ৭৮ রানে ৫ উইকেট ফেলে দিয়েও ম্যাচ বের করতে পারলেন না তারা। বাংলাদেশের ৬ উইকেটে…
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে হামাস-ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। চুক্তির নথিতে ট্রাম্প ছাড়াও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ আরও কয়েকজন বিশ্বনেতা স্বাক্ষর করেছেন। মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন, ‘আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক…
ক্ষুধা অভাবের কারণে হয় না, এটি আমাদের তৈরি অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণেই হয় মন্তব্য করে ক্ষুধা দূরীকরণের জন্য বিশ্বব্যাপী খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে ছয়টি প্রস্তাব পেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রাজধানী রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। বিশ্বব্যাপী খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রথমত, ক্ষুধা ও সংঘাতের চক্র ভাঙতে হবে। যুদ্ধ বন্ধ করুন, সংলাপ শুরু করুন, সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করুন। দ্বিতীয়ত এসডিজি অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, জলবায়ু কর্মে আন্তরিকতা এবং দুর্বল জনগোষ্ঠীর স্থিতিশীলতা গড়ে তোলার অঙ্গীকারগুলো রক্ষা করতে হবে।’ তিনি…
জাল দলিলে নামজারি করে জমি জবর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রামে। জমি পুনরুদ্ধারে থানা-পুলিশসহ স্থানীয় গণ্যমান্যমের দারস্থ হয়েও জমি উদ্ধার করতে পারেনি বলে দাবি করেছে স্থানীয় দরিদ্র একটি পরিবার। জানা গেছে, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের রামকান্ত গ্রামের চ্যাংরামের নিকট থেকে নরকান্ত রায় ২০ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে ৮৫ শতাংশ জমি ২৫০৫ নম্বর দলিল মূলে ক্রয় করেন। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর ১৯৮৮ সালে একই এলাকার আব্দুল করিম ৫৭৯৬ নম্বর দলিল মূলে নরকান্তের কাছ থেকে ৩৭ শতাংশ জমি ক্রয় করেন। এ জমি একযুগ ভোগদখল করা অবস্থায় জীবিকার তাগিদে টাঙ্গাইলে চলে যান করিম। যাওয়ার সময় কিছু টাকা নিয়ে প্রতিবেশী অতুল চন্দ্রের কাছে ওই জমি…
দেশের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে ডিসেম্বরে। বিসিবি ও আয়োজক কমিটি ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। তামিমের নেতৃত্বে গত আসরেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। ফলে দলটির সমর্থকদের প্রত্যাশা, তামিমকে আবারও বরিশালের জার্সিতে দেখা যাবে আসন্ন মৌসুমে। কিন্তু বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার থাকছে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অবশেষে মুখ খুলেছেন দলটির মালিক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, বরিশাল বিপিএলে খেলতে আগ্রহী, খেললে দলে থাকবেন তামিম ইকবালও। সাম্প্রতিক সময়ে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তামিম। অনেকে মনে করেছিলেন, তার এই সিদ্ধান্ত বিপিএলেও প্রভাব…
হামাসকে অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে গাজায় হামাস ‘পুনরায় অস্ত্র সংগ্রহ’ করছে এবং দাবি করেছেন যে এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘নির্দিষ্ট সময়ের জন্য’ তা করার অনুমতি দিয়েছি। খবর আল জাজিরার। ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন যে, হামাস ‘পুনরায় অস্ত্র সংগ্রহ’ করছে এবং নিজেদেরকে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তিনি যুক্তি দিয়ে বলেন, ‘তারা এ বিষয়ে প্রকাশ্যেই কথা বলেছে এবং আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে…
অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। অথচ সব শ্রেণি-পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে।’ তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই। আমাদের আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে, হাসিনা চতুরতার সঙ্গে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার যে প্রক্রিয়া করে গেছেন, তা থেকে উত্তরণ করবে অন্তর্বর্তী সরকার।’ রোববার (১২ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে দলের প্রচারণায় নেতৃত্ব দেবেন জানিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না। আজকে বিভিন্ন জায়গায় নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ সময়ে বিশেষ বক্তব্য রেখে বিএনপিকে কটাক্ষের চেষ্টা করা হচ্ছে।’ আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
